বর্ণনা
শনিবার,,,,,,,,,,,,,,,,,,,22/04/2019,,,,,,,,,,,উপরে থেকে নিচে নেমে যাওয়া সরু সিঁড়িটা যেন অন্ধকারের পেটের ভেতরে ঢুকে গেছে। কাঠের ধাপগুলো পুরোনো আর ভাঙাচোরা, কোথাও কোথাও ফাটল ধরেছে। প্রতিটা ধাপে পা রাখলেই “কড়রর…” করে বিকট শব্দ উঠছে, যেন বহু বছর পর কেউ এই পথে নামছে। সিঁড়ির দুই পাশের দেয়াল ভেজা আর স্যাঁতসেঁতে, হাত ছোঁয়ালেই ঠান্ডা পানি আর শ্যাওলার পিচ্ছিল অনুভূতি লেগে থাকে। ওপরে থেকে আসা ক্ষীণ আলো কয়েক ধাপ পর্যন্ত পৌঁছায়, তারপরই সবকিছু ঘন কালো অন্ধকারে ডুবে যায়।নিচের দিকে তাকালে শুধু অন্ধকার দেখা যায়, এতটাই গভীর যে মনে হয় সিঁড়িটার শেষই নেই। কোথাও থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে ওপরে উঠছে, আর সেই বাতাসে মিশে আছে পচা