Featured Books
বিভাগ
শেয়ারড

মন_তোকে_দিলাম - 7

রবিবার,,,,,,,,,,,,,,,, 

23/04/19,,,,,,,,,,, 



পাশে থেকে আবার ডাক শোনা গেল"আপনি কি কবুল মা"। 


সেরাফিনার এবার হুস ফিরলো। এতোক্ষণ সে এই সব ভাবছিল। জেহেফিল এখোনো তার হাত ধড়ে আছে। সেরাফিনা জেহেফিল এর দিকে না তাকিয়ে জবাব দিল কঠোর গলায়"যেখানে আমার আব্বু আম্মু কিছু বলছে নাহ সেখানে আপনি বলার কে?" বলেই ঝাটকা মেয়ে সরিয়ে দিল জেহেফিল এর হাত। 


যদি সব কিছুর বদলা নিতে হয় তাহলে ক্ষমতার দরকার পরবে, তাহলে সেরাফিনা জেহেফিল কে বিয়ে করতে হবে তবেই সে ক্ষমতা অর্জন করতে পারবে, সবাই তখন তার দেখে ভয় পাবে। জেহেফিল কে এমন জালে ফাঁসাবে অন্ধ হয়ে যাবে সেরাফিনার ভালো বাসায়, ভেবে সেরাফিনা মুখ খুললো। "জ্বি আমি কবুল, কবুল কবুল" বলে সাইন করে দিল। 


জেহেফিল ও সেরাফিনার দিকে তাকিয়ে কবুল বলে দিল। সবাই দোয়াতে মগ্ন। সেরাফিনা একবার চোখ তুলে তাকালো জেনিফার দিকে। দোয়া শেষ, একটা আংটি বের করে জেহেফিল সেরাফিনার আঙুলে পড়িয়ে দিল, সেরাফিনা ও কিছু বললো নাহ চুপ চাপ পড়ে নিল। 


কাজি অফিস থেকে বেড়িয়ে সবাই একটা রেস্টুরেন্ট এ চলে গেল। এক বিশাল বড়ো টেবিলে সবাই বসলো। সবাই যে যার মতোন খাবার ওর্ডার দিচ্ছে। এটা ওটা নিয়ে কথা বলছে, মজা করছে। কিন্তু সেরাফিনা চুপচাপ বসে আছে সে যেন গোটা পৃথিবীর থেকে আলাদা। 


জেনিফা সেরাফিনাকে কুনুই দিয়ে ধাক্কা মারে"কি করে কি হয়েছে তোর"


সেরাফিনা জেনিফার দিকে গরম চোখে তাকায়"এই তুই আমার বেস্ট ফ্রেন্ড,তুই সব জানতিস আর আমাকে কিছু বললি নাহ"


জেনিফা একটু আবাক হলো"বিশ্বাস কর দোস্ত আমি কিছুই জানতাম নাহ কসম"


সেরাফিনা জেনিফার কথা শুনে আর ও রেগে যায়"তুই আমার সাথে একদম কথা বলবি নাহ, জানা নেই চেনা নেই একটা অপরিচিত ছেলের সাথে বিয়ে হয়ে গেল। আমি তো এটাও জানতাম নাহ যে তুই মন্ত্রী জাফির খান এর মেয়ে, আমার থেকে লুকিয়ে গেলি সব। তোর যে ভাইয়া আছে এটাও তো কোনো দিন বললি নাহ"বলে সেরাফিনা জেনিফার দিক থেকে মুখ সরিয়ে নেয়। 


জেনিফা কাঁদু কাঁদু গলায় বলে"সেরুবেবি,আমার জান, ময়না পাখি এই রকম করে নাহ বেবি। আমি সত্যি টাই বলতে চেয়ে ছিলাম ওই দিক কে আমি রেগে ছিলাম তাই আমি বলেছিলাম যে আমার আব্বু ড্রাইভার আমার মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে আর আমাদের পরিবার খুব অসহায়"


সেরাফিনা জেনিফার দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়"তুই আমার কাছে থেকে এই সব লোকালি কেন, আমি কি তোকে কিডন্যাপ করে তোর আব্বু আম্মু বন আর ভাইয়া কে ব্লাকমেইল করতাম নাকি"


সেরাফিনার কথা শুনে জেনিফা ও হেসে দেয়"আরে বেবি তোর আব্বু কি গরিব তোর আব্বু ও তো মন্ত্রী সমস্যা কি, আসলে ছোটো থেকে আমার পরিচয় যাকে বলতাম সেই র্সাথে চলতো, সবাই নাটক করতো আমার একটা রিয়েল ফ্রেন্ড লাগতো আর সেটা তুই এখন তো আমার ভাবি"


জেনিফার শেষের কথাটা শুনতেই সেরাফিনার মুখে যেই হাসি টা ছিল সেটা গায়েব হয়ে গেল"ভাবি বলবি নাহ বিয়ে কোনো মজার জিনিস নাহ, বিয়ে জীবনে একবার হয়। আমার আর তোর ভাইয়ার সম্পর্ক চিরস্থায়ী নয়, আমি ডিভর্স নেব। একটা ছেলে কখনোই চাইবে নাহ যে তার স্ত্রী কে তার আগেই কেউ বাজে ভাবে স্পর্শো করুক"


জেনিফা সেরাফিনা কে শক্ত করে জড়িয়ে ধড়ে"আমি একটা ভুল করেছি সেরুজান,আমি তোকে কথা দিয়ে ছিলাম তোর সিক্রেট কাউ কে বলবো নাহ কিন্তু ভাইয়া কে বলেছি সরি তোকে এখনো কিছু বলা হয়নি তোকে পাওয়ার জন্য আমার ভাইয়া ঠিক কি কি করেছে। তবে আমার ভাইয়া তোকে খুব ভালোবাসে আর তোর বিষয়ে ভাইয়া কে সব বলেছি ও সব বুঝে শুনে ভাইয়া তোকে বিয়ে করেছে। তুই খুব ভালো থাকবি ভাইয়ার সাথে"


জেনিফার কথা শুনে সেরাফিন একদম অবাক হয়ে যায়। একটা ছেলে বুঝে শুনে কিভাবে একটা এই রকম মেয়েকে বিয়ে করেছে। সেরাফিনার মনে একটা অজানা অদ্ভুত অনুভূতি কাজ করছে। না চাইতে ও যেন কিছু ভাবতে শুরু করেছে। 


রাত ১০:৩০ বাজে। ঘড়িতে বিদায়ের আভাস দিচ্ছে। সবাই এবার যে যায় বাড়ি যাওয়ার জন্য প্রস্তুুতি নিচ্ছে। একে একে সেখ বাড়ি সবাই গাড়িতে উঠে বসছে। 


জিনাত খান সেরাফিনার মাথায় হাত বুলিয়ে দেয়"অনেক সুখী হয় মা, তোমার জন্য অফুরন্ত দোয়া আর ভালোবাসা রইলো তুমি আমার জেহেফিল এর বউ। তোমার উপড়ে অনেক আশা আছে। এখনো কিছু নিয়ে ভাবতে হবে নাহ তুমি তোমার পড়াশোনা শেষ করো তার পড়ে তোমাকে আনবো"


সেরাফিনা কি বলবে বুঝতে পাড়ে নাহ সে শুধু একটু হেসে জবাব দেয়"জ্বী আন্টি"


সেরাফিনার কথা জিনাত খান একটু অবাক হলেন বোধহয়। সেরাফিনা ও সেটা বুঝতে পাড়লো। সে কি কিছু ভুল বললো এদিক ওদিক তাকাতে থাকে সেরাফিনা। জিনাত খান ও সেটা বুঝতে পাড়ে"আরে পাগল মেয়ে আমি তোমার আম্মু হয়, জেনিফা যেমন আমার মেয়ে তুমি ও ঠিক তাই"


সেরাফিনা ও জিনাত খান এর কথায় মাথা নাড়ালো।সবাই গাড়িতে উঠে পড়েছে, শেষ সময়  আসাদুল সেখ যখন গাড়ির ড্রাইভিং সিটে এর পাশের সিটে উঠতে যাবে জেহেফিল সামনে এসে দাঁড়ায়"আমি বুঝতে পারছি না কি বলবো, আপনি যদি তখন মেনে নিতেন সম্পর্ক টা আমাকে তাহলে এই রকম কিছু করতে হতো নাহ ভুল কিছু হয়ে থাকলে মাফ করবেন"


গাড়ির পিছনের সিটেই সেরাফিনা বসে ছিল জেহেফিল এর কথায় সে কিছুই বুঝতে পাড়লো নাহ কেন মাফ চাইছে জেহেফিল। 


আসাদুল সেখ জেহেফিল এর বাহুতে হাত রেখে হাসি মুখে বললো"তুমি যেটা করেছো ঠিক করেছো, আর এই কথা টাও ঠিক বলেছো একটা 'বাঘের বাচ্ছা আর একটা বাঘের কাছেই সেফ থাকবে'এই ভেবেই আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছি"


আসাদুল সেখ এর কথা জেহেফিল বুঝতে পারলো সব ঠিক আছে"আমার আমানত কে দেখে রাখবেন নিজের জীবন দিয়ে হলেও, ভুলে যাবেন নাহ যে এখন ও আপনার মেয়ে কম আর অ্যাড্রিয়ান খান জেহেফিল এর বউ নামে বেশি, আমার যখন মনে হবে যে সময় এসেছে তখন আমার আমানত কে নিয়ে যাব ততো দিন আপনার কাছেই থাক"


কথা শুনে কেন জানি আসাদুল সেখ এর চোখে পানি দেখা গেল, মাথা নিচু করে নিলো তার ছোট্টো মেয়েটার আজ বিয়ে হয়ে গেল"হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পেড়েছি,তোমার বউ ও আমার কলিজার টুকরো তাকে ছাড়া আমার বুক খালি লাগে, এতো দিন যখন দেখে রেখেছি এবার ও দেখে রাখবো চিন্তা করো নাহ" সেরাফিনা ও কান্না করে দিল তার আব্বুর অথা শুনে। 


গাড়ি সার্ট দিল যত দূর পর্যন্ত পারলো জেহেফিল একই ভাবে তাকিয়ে রইল গাড়ি দিকে। তার ভালোবাসা তার প্রিয়তমা তার বিষাক্ত নেশা সেরাফিনা নোভা। 


Happy Reading ☺

To Be Continue 😅