আয়রিন খান—
আযলানের জননী।
আরস খানের জীবনের নীরব শক্তি।
আর আযলানের সবচেয়ে বড় দুর্বলতা।
তিনিও একজন বাংলাদেশি নারী।
ঠিক যেমন আরস খান নিজের স্বপ্ন আর দায়িত্ব কাঁধে নিয়ে দেশ ছেড়েছিলেন,
তেমনি আয়রিন খান স্বামী ছোট্ট শিশু আযলান আর শাশুড়ি যা আর চোট্টো আহাদকে নিয়ে
নিজের চেনা মাটি, মানুষ, স্মৃতি—সব পেছনে ফেলে অচেনা পথে পা বাড়িয়েছিলেন
বহু বছর আগে।
নতুন জায়গা।
নতুন পরিবেশ।
নতুন ভাষা, নতুন মানুষ।
সবকিছু একসাথে সামলানো—একটা পরিবারের জন্য যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই কঠিন ছিল।
পরিবার নিয়ে নতুন দেশে বসবাস করা যে কতটা যুদ্ধ,
তা আয়রিন বেগমই জানতেন।
ঘর গোছানো, সন্তান সামলানো, স্বামীর মানসিক চাপ বোঝা—
সবকিছু একা হাতে সামলাতে গিয়ে তিনি প্রায়ই হিমশিম খেতেন।
কিন্তু আশ্চর্যের বিষয়—
তিনি কাউকেই সেটা বুঝতে দেননি।
না স্বামীকে,
না সন্তানকে।
আর না পরিবার।
বাইরে তিনি ছিলেন শক্ত, শান্ত, সব ঠিক আছে এমন একজন নারী।
কিন্তু ভেতরে জমে থাকত ক্লান্তি, দুশ্চিন্তা, না বলা হাজারো কষ্ট।
দিন শেষে যখন আরস খান বাড়ি ফিরতেন,
আয়রিন বেগম চুপচাপ তার বুকে মাথা রাখতেন। আরস আয়রিনের কপালে কমল চুমু একে দিয়ে নরম কন্ঠ জিঙ্গাসা করতেন—"নুর সব ঠিক আছে তো"
তার এই একটা প্রশ্নে আয়রিন খানের আখিতে অস্রুর ভিড় জমে। "আপনি আমাকে নুর বলেন কেন"
আরস খান কমল হেসে আবার আয়রিন এর কপালে চুমু খেয়ে উওর দিলেন"নুর মানে কি জানো, নুর মানে আলো তুমি ঠিক তেমন, আমার অন্ধকার জীবনের আলো, যাকে অনুসরণ করে আজ আমি এতো দূরে এসেছি"
আরসের কথা শুনে আয়রিনের ঠোঁটে একটা ভালোবাসার হাসি দেখা গেল।
আয়রিন কে হাসতে দেখ আরস বললো"হাই আযলানের আম্মু আপনি হাসতে যানেন, এই হাসির জন্য দুনিয়া এরফেরো করতে রাজি"
কোনো অভিযোগ নয়, কোনো দীর্ঘ কথা নয়—
সেই নীরব আশ্রয়েই যেন তার সমস্ত ক্লান্তি মিলিয়ে যেত।
আর আযলান—
ছোট্ট আযলানের মুখে একবার “আম্মা” ডাক শুনলেই
তার বুকের ভেতর জমে থাকা সব ভয়, সব দুশ্চিন্তা
মুহূর্তেই গলে যেত।
আয়রিন খান— একজন মা, একজন স্ত্রী, আর এক প্রবাসী নারীর নীরব লড়াইয়ের নাম।
যিনি শক্ত ছিলেন সবার জন্য,
কিন্তু নিজে ভেঙে পড়তেন কেবল রাতের অন্ধকারে।
আর আযলানের কাছে—
তিনি শুধু আম্মা নন,
তিনি আশ্রয়,
তিনি শান্তি,
তিনি পুরো পৃথিবী।
আরস খান তার সাম্রাজ্যটা শুধু গড়েননি—
তিনি একদম নিখুঁতভাবে গুছিয়ে রেখেছিলেন।
ইভান’স গ্রুপের প্রতিটা বিভাগ, প্রতিটা নথি, প্রতিটা সিদ্ধান্ত—সবকিছু এতটাই পরিকল্পিত ছিল যে, সেখানে ভুলের জায়গা বলতে কিছুই ছিল না। আরস খান জানতেন, সাম্রাজ্য গড়ার চেয়েও কঠিন কাজ হলো—সেটাকে নিরাপদ রাখা।
আর এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছিলেন—
আযলান খান ইভান।
ছেলেটার ভবিষ্যৎ নিয়ে তিনি একচুলও ঝুঁকি নিতে চাননি।
যাতে আযলানের পথে কোনো কাঁটা না থাকে, কোনো ষড়যন্ত্র তাকে ছুঁতে না পারে—সেই জন্য আগেভাগেই সবকিছু সাজিয়ে রেখেছিলেন আরস খান। আইনগত দলিল থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষমতা, অংশীদারিত্ব, সুরক্ষা—সবকিছু এত নিখুঁত যে কেউ চাইলেও ফাঁক খুঁজে পেত না।
এই সাফল্যই অনেকের চোখে আগুন জ্বালিয়ে দিয়েছিল।
দেশের নামী-দামি বহু কোম্পানি, যারা একসময় বাজার শাসন করত—
তাদের সবাইকে একদম পেছনে ফেলে দিয়েছিলেন আরস খান।
কোনো জোরে নয়, কোনো অবৈধ পথে নয়—
শুধু বুদ্ধি, সততা আর সময়োপযোগী সিদ্ধান্তে।
আজ পুরো ইটালি, বিশেষ করে মিলান,
শুধু একটাই নামের সাথে কাজ করতে চায়—
ইভান’স গ্রুপ।
মিলানের কর্পোরেট দুনিয়ায় যেন একচ্ছত্র আধিপত্য।
চুক্তি হোক, বড় বিনিয়োগ হোক, নতুন প্রজেক্ট—
সবার প্রথম পছন্দ ইভান’স গ্রুপ।
এই গ্রুপে কাজ করে ইটালির শত শত মানুষ।
বড় অফিস, আধুনিক পরিবেশ, সম্মানজনক বেতন—
কিন্তু সবচেয়ে বড় কথা, এখানে মানুষ কাজ করে শান্তিতে।
আরস খান কর্মীদের শুধু কর্মচারী হিসেবে দেখেননি,
দেখেছেন পরিবার হিসেবে।
খান পরিবারেও তখন সুখের আলো।
একসাথে খাওয়া, একসাথে হাসি, একসাথে সময় কাটানো—
আয়রিন খানের মমতা,
আরস খানের দৃঢ়তা,
আর ছোট্ট আযলানের হাসিতে
বাড়িটা ভরে থাকত প্রাণে।
সবকিছু ঠিকঠাকই চলছিল।
কিন্তু মানুষ যেমন বলে—
সুখ বেশিদিন সহ্য করতে পারে না এই দুনিয়া।
ইভান’স গ্রুপের আগে
ইটালির ব্যবসায়িক মঞ্চে আরেকটি নাম ছিল—
অস্কার ইন্ডাস্ট্রি।
একসময় তারা ছিল ইটালির তৎকালীন সেরা কোম্পানি।
ক্ষমতা, প্রভাব, অহংকার—সবই ছিল তাদের দখলে।
কিন্তু সময় বদলেছে।
আর সেই পরিবর্তনের নাম ছিল—ইভান’স গ্রুপ।
অস্কার ইন্ডাস্ট্রির চোখে
এই সাফল্য শুধু প্রতিযোগিতা ছিল না—
ছিল অপমান।
ধীরে ধীরে ইভান’স গ্রুপের দিকে
তাদের দুষ্ট নজর পড়ে।
বাইরে হাসি, ভেতরে হিংসা—
এই হিংসাই একদিন রূপ নিতে শুরু করে
ষড়যন্ত্রে।
আরস খান বুঝতে পারেননি—
এই সাফল্যের ছায়াতেই
একটা অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছে।
খান পরিবারের শান্ত, সুখের দিনগুলো তখনও চলছিল—
কিন্তু অজান্তেই
একটা ঝড় প্রস্তুতি নিচ্ছিল
সবকিছু উল্টে দেওয়ার জন্য।
কারণ— যেখানে আলো বেশি,
সেখানে অন্ধকারও গভীর হয়।
দেশের নামি-দামি কোম্পানিগুলোর সিইওরা একজোট হয়ে উঠেছিল।
ইভান’স গ্রুপের উত্থান তারা মেনে নিতে পারেনি।
একজন প্রবাসী বাংলাদেশি—তাদের চোখে সে ছিল “অচেনা”, “বাইরের লোক”,
কিন্তু সেই বাইরের লোকটাই যখন একের পর এক তাদের রাজ্য কেড়ে নিচ্ছিল,
তখন হিংসা রূপ নেয় যুদ্ধের।
ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র।
মিটিংয়ের ভেতরে ফাঁদ, কাগজে কাগজে চালাকি, মিডিয়ায় অপপ্রচার—
সব কিছুই চলেছিল ইভান’স গ্রুপ ধ্বংস করার জন্য।
কিন্তু আরস খান—
একচুলও নড়লো না ইভান'স গ্ৰুপে কম্পানি ।
তিনি ভাঙেননি।
তিনি ভয় পাননি।
তিনি মাথা নত করেননি।
শত চেষ্টা করেও যখন তারা ইভান’স গ্রুপকে ধ্বংস করতে পারল না,
তখন তারা বুঝে গেল—
সাম্রাজ্য ভাঙা যাবে না,
তাহলে রাজাকেই ভেঙে ফেলতে হবে।
আর ঠিক সেখানেই
পৃথিবীর সবচেয়ে নির্মম সিদ্ধান্তটা নেওয়া হলো।
আরস খানকে শেষ করার সিদ্ধান্তটা যখন নেওয়া হয়,
কেউ ভাবেনি—
একটা মানুষ মারা গেলে
একটা পরিবার নয়,
একটা পুরো পৃথিবী ভেঙে পড়ে।
ইভান’স গ্রুপ ধ্বংস হয়নি।
ব্যবসা টিকে ছিল।
চুক্তি, অফিস, নাম—সব আগের মতোই ছিল।
শুধু আরস খান ছিলেন না।
আর সেই না-থাকাটাই
আয়রিন খানের জীবনে নেমে এসেছিল
সবচেয়ে ভয়ংকর অন্ধকার হয়ে।
খবরটা যখন আসে,
আয়রিন খান প্রথমে বিশ্বাসই করতে পারেননি।
মাথার ভেতর কথাটা ঢুকছিল না—
“সে আর নেই।”
যে মানুষটা প্রতিদিন কাজ শেষে বলত—
“আমি আছি,”
যে মানুষটার উপস্থিতিতেই
ঘরের ভেতর নিরাপত্তা তৈরি হতো—
সে মানুষটা কীভাবে হঠাৎ করে
চলে যেতে পারে?
এক মুহূর্তে
তার জীবন থেকে মুছে গেল
স্বামী নামের আশ্রয়।
একজন পুরুষ মারা গেল,
কিন্তু আয়রিন খান হারালেন
নিজের শক্তিটুকু,
নিজের সাহসটুকু,
নিজের অর্ধেক অস্তিত্ব।
রাত নামত,
কিন্তু ঘরে আলো জ্বলত না।
বিছানার একপাশ খালি পড়ে থাকত।
সেই খালি জায়গাটা শুধু ফাঁকা ছিল না—
ওটা চিৎকার করত।
আয়রিন খান শুয়ে থাকতেন,
চোখ মেলে ছাদের দিকে তাকিয়ে।
ঘুম আসত না।
চোখ বন্ধ করলেই
আরস খানের মুখ ভেসে উঠত।
তার কণ্ঠ,
তার হাঁটার শব্দ,
তার নিঃশ্বাসের ছন্দ—
সবকিছু এখন স্মৃতি।
তিনি আর বুকের ওপর মাথা রাখতে পারেন না।
দিন শেষে আর কেউ নেই
যার কাছে সব ক্লান্তি নামিয়ে রাখা যায়।
আর আযলান?
ছোট্ট আযলান
প্রতিদিন বাবার জিনিসগুলো ছুঁয়ে দেখত।
কখনো তার জামা,
কখনো ঘড়ি,
কখনো অফিসের কলম।
একদিন সে জিজ্ঞেস করেছিল—
“আম্মা, আব্বু কবে আসবে?”
আয়রিন খান সেদিন বুঝেছিলেন—
এই প্রশ্নটার কোনো উত্তর নেই।
একজন মা হিসেবে
তিনি তখনো শক্ত থাকতে চেয়েছিলেন।
কিন্তু একজন স্ত্রী হিসেবে
তিনি ভেঙে পড়েছিলেন প্রতিটা মুহূর্তে।
তিনি কাঁদতেন না সবার সামনে।
কারণ আযলানের সামনে তাকে শক্ত থাকতে হতো।
তিনি কাঁদতেন রাতে—
নিঃশব্দে,
বালিশে মুখ গুঁজে।
কখনো স্বামীর শার্টটা বুকে জড়িয়ে ধরতেন।
কখনো তার নামটা খুব আস্তে ডাকতেন—
যেন ডাকলেই সে ফিরে আসবে।
কিন্তু আসত না।
যে মানুষটা পরিবারটাকে আগলে রেখেছিল,
যে মানুষটা বলত—
“সব আমার ওপর ছেড়ে দাও,”
সে মানুষটাই আজ নেই।
আয়রিন খানকে হঠাৎ করে
সবকিছু একা সামলাতে হলো।
স্বামী নেই,
কিন্তু সন্তান আছে।
দুর্বল হতে চান,
কিন্তু ভেঙে পড়তে পারেন না।
এই একাকিত্বটা ছিল
সবচেয়ে নির্মম।
লোকজন আসত,
সমবেদনা জানাত,
চলে যেত।
ঘর আবার চুপ হয়ে যেত।
এই চুপচাপটাই
আয়রিন খানকে সবচেয়ে বেশি কষ্ট দিত।
কারণ এই নীরবতার ভেতরেই
তার স্বামীর অনুপস্থিতি
সবচেয়ে বেশি বোঝা যেত।
আরস খান চলে গেছেন,
কিন্তু তার শূন্যতা
আয়রিন খানের প্রতিটা শ্বাসে রয়ে গেছে।
তিনি এখন শুধু
একজন বিধবা নন—
তিনি একজন নারী
যিনি নিজের ভালোবাসাকে
প্রতিদিন বাঁচিয়ে রাখেন
শুধু স্মৃতির ভেতরে।
একজন স্ত্রী,
যার পৃথিবী থেমে গেছে
একটি মানুষের চলে যাওয়ায়।
আর সেই মানুষটার নাম—
আরস খান।
Happy Reading☺
To Be Continue😅