Featured Books
বিভাগ
শেয়ারড

প্রেতাত্মার অভিশাপ - 2


রাত দশটা বেজে গেছে নেহার মা টেনশনে একবার ঘরে ঢুকছেন আবার বাইরে আসছেন । তার মেয়ে এখনও আসে নি। নেহা ফোন করে জানিয়ে ছিল স্যার তাকে বাইক করে নিয়ে আসছেন। এতক্ষণে তো তার এসে যাওয়ার কথা নেহার বাবাকে ফোন করে যেতে বারণ করে দিয়েছে তার মা , এখন আরেকটা ফোন করল নেহার বাবাকে,  কিছুক্ষণ রিং বাজার পর ফোন টা তুলল নেহার বাবা 
নেহার মা ফোন তোলার সঙ্গে সঙ্গে বলল নেহা এখনও বাড়ি আসে নি কখন ওর স্যারের বাইকে করে বাড়ি আসার কথা বলেছিল কিন্তু এখনো এলো না দশটা বেজে গেল আমার খুব টেনশন হচ্ছে।  একা মেয়ে এই বৃষ্টি বাদলার রাতে ওর কোনও বিপদ হল না তো,

নেহার বাবা এবার নিজেও বিচলিত হলেন কি বলছ ,সেই কখন ফোনে তুমি আমাকে জানালে ওর স্যার ওকে বাড়ি পৌঁছে দিচ্ছে এখন আসেনি । আমি গাড়ি নিয়ে বেরোচছি ওর স্যারের বাড়ি হয়ে ওদিক দিয়েই আসছি । তুমি ওকে ফোন করেছিলে?

নেহার মা বলল, অনেক বার করেছি ফোন সুইচ অফ বলছে। লাস্ট কল ওর এসেছিল যখন ও আমাকে বলল তোমাকে না আসতে,  ওটার পর আর কল আসেনি কোনও,  ,,
নেহার বাবা বললেন, তাই নাকি! এতো কি করছে ফোন বন্ধ ,আচ্ছা আমি ফোন রাখছি এখনই বেরোতে হবে ওর স্যারের বাড়িই যাচ্ছি। বলে ওর বাবা ফোন কেটে তাড়াতাড়ি দোকান বন্ধ করলেন আর গাড়ি বের করলেন।  খুবই চিন্তার ব্যাপার এত রাত হয়ে গেল এখনও বাড়ি ফেরে নি মেয়ে কোনও বিপদ হয় নি তো ? ফোন ও সুইচ অফ । গাড়ি স্টার্ট করে তিনি নিজেই নেহার ফোনে ফোন করলেন। হুম ঠিকই,  ফোন সুইচ অফ।  তিনি সোজা গাড়ি নিয়ে নেহার স্যারের বাড়ির সামনে চলে এলেন। এই বাড়িতে তিনি কতবার নেহাকে পৌঁছে দিয়েছেন আর স্যারের সাথেও তার ভালো পরিচয় । তার পরিবারের লোকজন ও নেহার বাবাকে চেনেন।
গাড়ির শব্দ পেয়ে স্যারের স্ত্রী ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন। নেহার বাবা গাড়ি থেকে নেমে গেটের সামনে আসলেন। গেট খুলে ভিতরে প্রবেশ করে তিনি দেখলেন স্যারের বউ সামনে দাঁড়িয়ে আছে,,,,

নেহার বাবা ওনার স্ত্রী কে দেখে জিজ্ঞেস করলেন নেহা এখনও ফেরেনি বাড়িতে, ও ওর স্যারের সাথে বাইকে বাসায় যাচ্ছিল। বৃষ্টির জন্য ওর স্যার ওকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল কিন্ত এখন ও বাড়ি আসেনি,,,,
স্যারের স্ত্রী কথা শুনে বলল ও তো এখনও ফেরে নি। ফোন করছি সুইচ অফ বলছে অনেক ক্ষণ বেরিয়েছে এখনও ফেরে নি আমি জানি তো নেহাকে পৌছতেই তো বাইক বের করে নেহাকে নিয়ে গেল,,,,
নেহার বাবা বললেন এতক্ষণে তো সবার ফিরে আসার কথা আবার দুই জনের ফোন ই বন্ধ। 
স্যারের স্ত্রী:::: আপনার গাড়িতে করে একটু চলুন তো আপনাদের বাড়ির পথে আমার খুব ভয় করছে।  এই বৃষ্টি রাস্তা ঘাট জলে ভর্তি এর মধ্যে ওদের বিপদ হলো না তো?
নেহার বাবা::::::: ঠিক আছে চলুন।  পথ তো বেশী বড় না । রাস্তা য় দেখা যাক। ওরা গাড়িতে উঠে পড়ল , স্যারের বাড়ি থেকে নেহাদের বাড়ির যে পথ তা ধরল। 

এখন বৃষ্টি পরছে না। কিন্ত রাস্তায় জলে ভর্তি, গাড়ি তার মধ্যে দিয়ে এগোতে লাগল। গাড়ির হেড লাইটের আলোয় পথের দু পাশ দেখতে দেখতে গাড়ি এগোচ্ছে।  পথে একটাও লোক নেই পুরো ফাঁকা রাস্তা।  এমনিতেই মফস্বল শহর রাত দশটার পর লোকজন বিশেষ রাস্তায় থাকে না। আর আজ তো এত বৃষ্টি হয়েছে এত রাতে কে জল কাদায় পথে থাকবে, গাড়ি এবার বাঁশের বনে প্রবেশ করছে,,,,

দেখতে পেল নেহার বাবা ,নেহার স্যারের স্ত্রী!  
বাঁশ ঝাড়ের ভিতরেই জল কাদায় বাইকটি উল্টে পড়ে আছে গাড়ির হেড লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে, আর তার কাছেই নেহা আর তার স্যার মুখ থুবড়ে জল কাদায় পড়ে আছে!
গাড়ি থামিয়ে দুজনে ছুটে ওদের সামনে চলে এলেন।  অজানা ভয়ে নেহার বাবার বুক কেঁপে উঠল।  স্যারের বউ ওর স্বামীর সামনে গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। 
কিছু বুঝতে পারছে না নেহার বাবা । ওদের কি হয়েছে? এখন এসব ভাবার সময় নেই ওদের হাসপাতালে নিয়ে যেতে হবে । দেরী করা ঠিক হবে না।দুই জনকে গাড়িতে ওরা উঠালেন কারোর শরীরেই কোনও সাড়া নেই ।যেন ঘুমোচছে দুজনে, শরীরে কোনও আঘাতের চিহ্ন ও নেই। শহরের একমাত্র হাসপাতালের দিকে নেহার বাবা জোরে গাড়ি চালিয়ে দিলেন। 



তৃতীয় পর্বে জানা যাবে নেহা আর তার স্যার জীবিত না মৃত,,,

দ্বিতীয় পর্ব ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।আমাকে অনুসরণ করুন পরবর্তী পর্ব দেখার জন্য,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏