পর্ব ১০
দুজন অগতা গাছের তলায় চুপচাপ বসে থাকেন। সময় এগোতে থাকে ধীরে ধীরে।
ঘুম চলে আসে চোখে । দুজনে তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। দেখতে দেখতে তাঁরা ঘুমের দেশে চলে যান। গভীর ঘুম গ্রাস করার পর পা টিপে টিপে আসেন এক ব্যক্তি। হস্তগত হস্ত ! উন্দার সাইডব্যাগ থেকে নিঃশব্দে মানচিত্রটা বের করে খুলে ধরেন।
এখন বিকেল। মানচিত্রটা একটু একটু করে অদৃশ্য হতে থাকে । একসময় পুরোপুরি অদৃশ্য হলে হস্তগত তাঁর সাইডব্যাক থেকে আরেকটা গোটানো কাগজ যেটা দেখতে হুবহু আগের মানচিত্রের মতো উন্দার ব্যাগে ঢুকিয়ে দেন। তারপর যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনভাবেই চলে যান।
সময় এগোতে এগোতে সন্ধ্যা নেমে আসে ।
চারপাশ ঘুটঘুটে অন্ধকার।
ঘুম কেটে গেলে বেলিকো চোখ মেলেন।
খানিকটা ধাতস্থ হবার পর তিনি বললেন," আরে, রাত হয়ে গেছে। "
উন্দাও জেগে উঠেছেন। তিনি বললেন ," তাহলে এবার আমাদের কাজ শুরু। "
এইসময় জঙ্গল থেকে নানা রকম আওয়াজ ভেসে আসে।
উন্দা দাঁড়িয়ে সাইডব্যাগ থেকে গোটানো মানচিত্রটা বের করে সামনে মেলে ধরেন।
এবার সামনে অভাবনীয় দৃশ্য ফুটে ওঠে। গোটা এলাকা দেখে মনে হচ্ছে কৃত্রিম বন যা আলোয় আলোকিত এক ডিজিটাল জগত।
উন্দা সঙ্গে সঙ্গে মানচিত্র গুটিয়ে নেন। তারপর বললেন," আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। "
" কেন ? ," বেলিকো জিজ্ঞেস করেন।
" এখানে আসার আগে মানচিত্রটা আমি একজনকে দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন সব ঠিক আছে। কিন্তু এখন দেখছি সব ভুয়ো। "
" তুমি আবার মানচিত্র কাকে দেখিয়েছিলে ? "
" শরণ্যভামাকে। "
" উনি যে ঠিক বলেছেন তা কি প্রমাণিত ? কখন মানচিত্রটা খুলেছিলেন ? "
" রাতে খুলেছিলেন। আর তখন আমি বাড়ির ভেতরে ছিলাম। "
" উনি বাড়িতে না বাড়ির বাইরে কোথায় মানচিত্র খুলেছিলেন ? "
" বাড়ির বাইরে । আমি ভেতরে ছিলাম। "
" তখন তুমি চারপাশ দেখেছিলে ? "
" অবশ্যই। "
" তাহলে ঐ মানচিত্রটা এখান থেকে কি ডানা মেলে উড়ে গেল ? "
" কোনও জীবজন্তু নেবে না। "
" কেন ? "
" তাহলে বিপদ আছে। "
" শরণ্যভামা বলেছেন ? "
" হ্যাঁ। "
" তাহলে কে করল ? "
" কোনও মানুষ। এই বনে তৃতীয় ব্যক্তি আছে। "
" কে হতে পারে ? "
" হস্তগত হস্ত । উনি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় একাজ। "
" উনি এসে থাকলে আমাদের আর চিন্তা নেই। মানচিত্রটা আবার খোল। খুলে দেখতে হবে ওনার অবস্থান ঠিক কোথায় ? "
" তুমি কি আগে মানচিত্রটা খুলে দেখেছ যে এই বনে ওনার অবস্থান কোথায় দেখা যাবে ? "
" আমাদের দেখা যাচ্ছে আর ওনাকে যাবে না ? "
" মানচিত্র এখানে খোলার পর কি শুধু তুমি সেটাই দেখেছ, প্রকৃতি লক্ষ্য করনি ? "
" না । মানচিত্রটই শুধু লক্ষ্য করেছি। কারণ ওটা রহস্যময়। "
" বেশ আমি আবার খুলছি। তুমি দেখে জানাও হস্তগত কোথায় আছেন। "
উন্দা মানচিত্রটা খুলে ফেলেন। ফের জঙ্গল আবার ডিজিটাল রূপে ফিরে আসে।
বেলিকো একপলক দেখে নিয়ে বললেন," কোথায় ? তৃতীয় কাউকে তো এখানে দেখছি না। "
" তাহলে তোমার অনুমান ভুল। এবার আমাকে বল এখানে আমাদের অবস্থানটা কোথায় ? "
বেলিকো মানচিত্রের একস্থান দেখিয়ে বললেন," এটা।"
উন্দা দেখলেন জায়গাটায় দুটো সাদা বিন্দু নড়ছে। আর সম্পূর্ণ মানচিত্রটা উজ্জ্বল রঙে ফুটে উঠেছে। দেখে মনে হচ্ছে এটাও ডিজিটাল মানচিত্র।
উন্দা বললেন ," নিশ্চিত হবার জন্য চলো আমরা কিছুটা এগিয়ে যাই। "
বেলিকো হাঁটতে লাগলেন। তাঁর পাশে মানচিত্র হাতে উন্দা।
কিছুক্ষণ পর উন্দা বললেন," তুমি ঠিকই বলেছ। সাদা বিন্দু দুটো আমরাই। কিন্তু তাহলে ঐ তিনজন কোথায় গেল ? আর হস্তগতই বা কোথায় ? "
বেলিকো বললেন," তার উত্তরও সম্ভবত এই মানচিত্রে লুকিয়ে আছে। আগে ওটা গোটাও। তারপর দেখছি। "
উন্দা তাই করলেন।
অন্ধকার বনে হাঁটতে হাঁটতে বেলিকো বললেন ," একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছ ? বনে এত জীবজন্তু আছে অথচ তাদের কাউকেই মানচিত্রে দেখা যাচ্ছে না। তাহলে কি তারা বনে নেই ? এটাই মানচিত্রের রহস্য। "
উন্দা বললেন," মানচিত্রে আবার জীবজন্তু দেখাবে নাকি ? "
" তুমি ভুলে যাচ্ছ আমরা এখন অন্যরকম পরিবেশে আছি যা সভ্য জগতের বাইরে। "
" ঠিক, তাহলে এটা নিশ্চিত হস্তগত এখানেই আছেন এবং তিনিই মানচিত্রটা বদলে দিয়েছেন। "
" একমত। "
" আমাদের এখন প্রধান কাজ হবে গোটা জঙ্গল খুঁজে দেখা ঐ নিখোঁজ তিন ব্যক্তি কোথায় আছেন ? পথনির্দেশ দেখার জন্য মানচিত্রটা খুলব তারপর আবার গুটিয়ে রাখব। "
" ঠিক তাই। "
উন্দা মানচিত্রটা খুলে ফেললেন। কিছুক্ষণ দুজন ভালোভাবে চোখ বুলিয়ে নিলেন।
তারপর উন্দা ফের বন্ধ করে বললেন ," আমরা পূর্ব দিক থেকে শুরু করি। কারণ ওখানেই জঙ্গল সবচেয়ে গভীর। "
" এভাবে বলা ঠিক হবে না কোথায় জঙ্গল ঘন কোথায় কম। মানচিত্রটা পুরোটা ঠিক নাও হতে পারে। "
" না, আমি এক্ষেত্রে তোমার সঙ্গে একমত নই। কোনও প্রাণী দেখা যাচ্ছে না বলে জঙ্গলের ম্যাপই ভুয়ো এটা মানা যায় না। "
" ঠিক আছে, আগে তো এগোই পরে ভাবা যাবে। "
দুজনে পূর্ব দিকে এগোতে লাগলেন। কিছুক্ষণ পর উন্দা ফের মানচিত্র খুললেন। এবার দুজনেই বিস্মিত। মানচিত্রের একস্থানে বিভিন্ন রঙের মিশ্রণযুক্ত একটা বলয় ঘুরছে লাট্টুর মত।
উন্দা বললেন," এর মানে কি ? "
বেলিকো বললেন," আমরা এখনও অনেকটা পিছিয়ে আছি। চল, আগে ঐ জায়গাটায় যাওয়া যাক। আর হ্যাঁ, ম্যাপটা এখনই বন্ধ করো না। "
উন্দা ম্যাপ হাতে নিয়ে এগিয়ে চললেন । আরও কিছুক্ষণ পর তাঁরা এসে উপস্থিত হলেন সেই স্থানে। এবার ম্যাপ বন্ধ করলেন উন্দা।
তাঁরা দেখলেন জায়গাটা এতটাই অন্ধকার যে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও কেউই একে অপরকে দেখতে পাচ্ছেন না।
বেলিকো বললেন," চল এগোই। "
উন্দা কয়েক পা এগোতেই ধাক্কা খেয়ে ছিটকে পড়লেন।
সঙ্গে সঙ্গে তিনি মাটি থেকে দ্রুত উঠে দাঁড়িয়ে বললেন," কি হল ? আমায় ধাক্কা মারলেন কেন ? এটা আবার কি রকম আচরণ ? "
বেলিকো বললেন," আমি তোমায় ধাক্কা মারিনি। "
" তাহলে কে মেরেছে ? "
বেলিকো এবার নিজে এগিয়ে এলেন । আর তিনিও যথারীতি ধাক্কা খেয়ে লুটিয়ে পড়লেন।
মাটি থেকে উঠে তিনি বললেন ," কোনও রহস্যময় শক্তি এখানে আছে যা আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। "
উন্দার এবার সেই বইটার কথা মনে পড়ল। ' ত্রিশক্তি সংবাদ ' । লেখক শশিকান্ত বেরা । যদিও শশিকান্ত বাবু কোনওদিন এখানে আসেননি তবুও বাইরে থেকে দেখে যা বর্ণনা লিখেছেন ঠিক সেটাই এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।
উন্দা বললেন," ' ত্রিশক্তি সংবাদ' স্মরণ কর। তাহলেই বুঝতে পারবে আসল কারণটা। "
বেলিকো বললেন," বুঝেছি কিন্তু এটা কোথাকার সেটাই বোঝা যাচ্ছে না। "
উন্দা ফের মানচিত্র মেলে ধরলেন।
তারপর বললেন ," এই দেখ পশ্চিমে আরেকটা রঙিন বলয় দেখা যাচ্ছে। "
বেলিকো চোখ বুলিয়ে বললেন ," হ্যাঁ, কিন্তু ঐ দুটো কোথাকার প্রবেশপথ বোঝা যাচ্ছে না। "
" চলো, আগে পশ্চিমেরটা দেখে আসি," উন্দা বললেন।
বেলিকো বললেন," হ্যাঁ চলো। "
দুজনেই পা চালিয়ে এগিয়ে চললেন। পশ্চিমে আসতে বেশ কিছুটা সময় লাগল। উন্দা ফের মানচিত্র খুললেন। এবার দেখা গেল মানচিত্রের পশ্চিম অংশে রঙিন ঘুর্ণায়মান বলয়। জায়গাটা কোথায় হতে পারে আন্দাজ করে দুজনে এগিয়ে চললেন। কাছে এসে উন্দা ফের মানচিত্র গুটিয়ে রাখলেন।
এবার কয়েক পা বেলিকো এগিয়ে যেতেই আচমকা একটা হাওয়া এসে তাঁকে দূরে ছিটকে ফেলল।
তিনি মাটিতে বসে বললেন," পাওয়া গেছে । এটাই সম্ভবত ভাসমান জগতের প্রবেশদ্বার। "
ক্রমশ