ঝরাপাতা পর্ব - ৬৯- "রনিদা, কাকিমা নাকি অসুস্থ? কি হয়েছে? কেমন আছে?" লিলি একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেয়। রনি প্রথমে মণিকার শারীরিক অবস্থা আর তার সূত্র ধরে মিলিও যে এখন এবাড়িতে, সবটাই বলে ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে। লিলি আর যুগল মণিকা সুস্থ হয়ে উঠছে শুনে যেমন নিশ্চিন্ত হয়, মিলি এ বাড়িতে এসেছে শুনে আরও খুশি হয়ে যায়।যুগল বলে, "তাহলে আর কি ভাইয়া, লাইফে এখন সব সেট। পার্টি চাহিয়ে হামকো।"- "লাইফ সেট হয়েছে তোমার সিস্টার ইন ল এর। সে ডাঁটসে আমার মা আর বৌদির আশ্রয়ে বসে বসে আমার মুন্ডুপাত করছে।"- "মুন্ডু হোয়াট? কি বকোয়াস করছ ভাইয়া?" যুগল একগলা জলে হাবুডুবু খায়। স্পীকার