ঝরাপাতা - 70

ঝরাপাতা পর্ব - ৭০বনিকে ভয়ে ভয়ে রনি বলে, "আমার উপর রাগ করে আছিস, জানি। সেটা নিয়ে কিছু বলছি না। একটা রিকোয়েস্ট করছি, আমার লাস্ট রিকোয়েস্ট ধর, লিলি তোর সঙ্গে একটু কথা বলতে চায়। প্লিজ, পাঁচটা মিনিট শোন, ও কি বলছে?"বনি পড়ে যায় আরকি ! ও ভাবতেই পারেনি, রনির এই সাহসটা হবে, এতকাণ্ডের পর ওকেই লিলির সঙ্গে কথা বলতে বলবে। ভয়ঙ্কর রাগ হলেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থমকে যায়। কোনো অপরাধবোধের ছাপ নেই সেখানে। এতটাই নির্লজ্জ, বিবেকহীন ছিল না রনি। বরং সবার ভালো চাইত বরাবর। আর একথা ভাবতেই বনির অন্য কথা মনে হয়। লিলি কোনো বিপদে পড়েনি তো? আটমাস হল, মেয়েটা বাড়িছাড়া। কোথায়