তুমিই সেই

#পর্ব**১বিকেলের আলোটা তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। শহরের প্রান্তে থাকা পুরোনো সেই রেললাইনটার পাশে দাঁড়িয়ে ছিল মেঘলা। জায়গাটা খুব একটা লোকজন আসে না—একপাশে ঝোপঝাড়, অন্যপাশে আধভাঙা প্ল্যাটফর্ম, যেন সময় এখানে থেমে গেছে অনেক আগেই।মেঘলার চোখ আজ অকারণে ভারী। এমন না যে সে কাঁদছে, আবার এমনও না যে সে ভালো আছে। একটা মাঝামাঝি অনুভূতি—যেটার নাম দেওয়া যায় না, শুধু বয়ে নিয়ে চলতে হয়।হঠাৎ ট্রেনের দূরের হুইসেল কানে এল। শব্দটা শুনেই তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। ট্রেন মানেই তো চলে যাওয়া, ফেলে রেখে যাওয়া, অথবা নতুন কিছু শুরু করা। মেঘলা নিজেও জানে না—সে কোনটার অপেক্ষায় আছে।এই রেললাইনটার সঙ্গে তার