ঝরাপাতা - 72

  • 168

ঝরাপাতা পর্ব - ৭২বাবা গো শুনেই রনি বুঝেছে, এটা চোর না, মিলি। কিন্তু তখন আর সময় নেই। বুকের উপর হঠাৎ মিলি আছড়ে পড়ায় ও ছিটকে পড়েছে পিছনে। হুড়মুড় করে মিলি পড়েছে ওর উপর। পড়বি তো পড়, মিলির ঠোঁট ওর ঠোঁট ছুঁয়ে গেছে। কেঁপে উঠেছে দুজনেই। সব অভিমানের পাঁচিল গলে গলে পড়ছে। মিলি চুপিচুপি নামছিল চোরটাকে ধরবে বলে। দুটো ধাপ বাকি থাকতে হঠাৎ একলাফে রনি সামনে এসে পড়তে মারাত্মক চমকে গিয়ে পড়েছে ওর উপর। পড়ে গিয়ে রনির মনে হল, ওর কোমরটাই ভেঙে গেছে। ব্যথা পেয়ে রনি ওমাগো বলে উঠতেই মিলিও বুঝেছে, কার সামনে পড়েছে। ততক্ষণে সোজা রনির বুকে। জল ভরার জন্য নিচের আলো জ্বেলেছিল