ঝরাপাতা - 75

  • 156

ঝরাপাতা পর্ব - ৭৫- "কি হয়েছে অঙ্কুর? আমাকে সব বল।" পলাশ সোজা হয়ে বসেছে। নিজের ঘরে একা ছিল। কেউ থাকলে দেখতে পেত, ওর চোখ চকচক করছে, উত্তেজনায় নিঃশ্বাস দ্রুত, হাত মুঠো পাকিয়ে গেছে। - "সব আর কি বলব....."অঙ্কুরের গলায় এড়িয়ে যাওয়ার আভাস পেতেই পলাশ অন্য রাস্তা বাছে, "সে আমাকে বলবি না জানি। আমি তোর বন্ধু হলে বলতি।"- "আহ, পলাশ, এখন এসব কথা শুরু করিস না। তুই শুধু আমার বন্ধু না, মিলিরও বন্ধু।"- "অদ্রিজা আমাকে বন্ধু মানেই না। মানলে বলত, এতবড় কাণ্ড, আমি কিছুই জানি না। ওর বিয়ে হল, জানলাম না। বিয়ের পর ওর বর চলে গেল, সে কথাও........ হ্যাঁ রে ঐ শ্রেয়ান