ঝরাপাতা - 77

  • 276
  • 60

ঝরাপাতা পর্ব - ৭৭রনির ঠাট্টা শুনেই পিউ খেয়াল করে মজা করতে করতে ও প্রায় বনির গায়ের উপর হেলান দিয়ে আছে। তড়াক করে সোজা হয়ে যায়। বনিও ওর হাত ছেড়ে দিয়েছে। পিউ চটপট সবাইকে খেতে দিতে ব্যস্ত হয়ে যায় লজ্জা ঢাকতে। রনি দাদার পাশে চেয়ার টেনে বসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসের নাম করে সবাইকে শুনিয়ে বলে, "কি রে, খুব ভাব চলছে? আজ তাহলে ছুটি নিয়ে ঘুরে আয়। নাকি ভ্যালেন্টাইন ডের প্ল্যান কমপ্লিট, তাই ম্যাডাম এত খুশি?"বনি কটমট করে তাকায়। মণিকা চায়ের কাপে মুখ ডুবিয়ে মনে মনে বলে, "বেশি বাড়িস না রনি। একেই কাল রাতের সিনেমা মিস করে পিউ নির্ঘাত নতুন প্ল্যান