ঝরাপাতা পর্ব - ৭৮মিলি রনির ঘরে ঢুকে চুপ করে দাঁড়িয়ে থাকে। চোখটা জ্বালা করছে। এই ঘর, ঘরের কোথায় কি আছে, সব ওর দেখে রাখার কথা ছিল। অথচ জীবনে দুবার এই ঘরে এসেছে, রনির শরীর খারাপ হতে। এমনকি এবারও কি হবে ও জানে না। কাকিমা এভাবে থাকতে বলেছে, থাকছে ও। কাকিমা বারবার বলে, "তুই আমার কাছে থাকবি, আর চলে যেতে দেব না।" কই রনি তো বলে না, "তুমি এখানে থাকবে। আমার কাছে, আমার ঘরে।" মিলি চেয়ারের পিঠটা দুহাতে মুঠো করে ধরে রেখেছে, চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করে, "কই আজও তো বাড়ির কাউকে রনি বলল না আমার ব্যাপারে। আমার ভবিষ্যৎ কি? এরকম অদ্ভুত