ঝরাপাতা - 79

  • 126

ঝরাপাতা পর্ব - ৭৯রনি মিলির মুখ তুলে ধরে নিজের বুকের উপর থেকে, "আচ্ছা, সরি বাবা। আর কেঁদো না, আর রাগ কোরো না।"মিলি চোখের জল মুছে হাসার চেষ্টা করে, "রাগ করিনি। আমি ঐ টেবিলটা......"ও সবে বলতে যাচ্ছিল টেবিল পরিষ্কার করতে এসেছে ঘরে। আর অর্ধেক কথা শুনেই রনি বুঝতে পেরেছে, মিলি কাঁদছে কেন। সত্যিই তো কি পরিস্থিতিতে রয়েছে মেয়েটা ! এইভাবে এ বাড়িতে এনে রেখেই কি আরও অত্যাচার করা হচ্ছে ওর উপর? মিলিকে আর কথা বলতে না দিয়ে ওর মাথাটা বুকের মধ্যে চেপে ধরে রনি। কি অধিকার আছে মিলির এ বাড়িতে? কিভাবে মেয়েটা হাসিখুশি থাকবে? নিজেকে বলে, আর এভাবে নয়। এবার কিছু করতেই হবে। মিলি