ঝরাপাতা - 80

  • 216
  • 84

ঝরাপাতা পর্ব - ৮০কোনোমতে একটু সামলে নিতেই বনি হো হো করে হেসে ফেলে। মিলি থাকলেও আর চেপে থাকা সম্ভব নয় ওর পক্ষে। সঙ্গে পিউও শুরু করতেই বনি ব‌উ আর ছেলের হাত ধরে টেনে নিয়ে চলে আসে। মিলি লজ্জায় কি করবে ভেবে না পেয়ে ওদের পিছনেই যাওয়া ঠিক হবে ভেবে হাঁটা দেয়। রনি ভুলভাল যা ভেবেছে, তাতে ওর‌ও হাসি পাচ্ছে। এখন দাদারা চলে যাচ্ছে দেখে ও মিলির হাত ধরে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। মিলি তাড়াতাড়ি ওর হাত ছাড়ানোর চেষ্টা করে চাপাগলায় বলে, "ছাড়ো এখন। একেই কি কাণ্ড !"- "আরে সেইজন্যই তো," ততক্ষণে রনি ওকে নিয়ে ঘরে চলে এসেছে, "ওরা এখন আর কিছু