ঝরাপাতা পর্ব - ৮১মুখে না বললেও বনিই ভাইকে ডাকাডাকি করে নামিয়ে আনল। রনি একমাত্র বাঁচার রাস্তা হিসেবে, যথাসম্ভব গম্ভীর মুখে খাওয়ার টেবিলে এসে বসতেই অবশ্য বনি হো হো করে হেসে ফেলল। রনি আর পিউ, দুজন দুই কারণে কটমট করে তাকাল। বনি জানে, আরও রাগলে শেষে ভাই না খেয়েই উঠে যাবে। তাড়াতাড়ি হাসি চেপে খুক খুক চালিয়ে গেল। ঠকাস করে প্লেটটা ওর সামনে বসিয়ে পিউ গিয়ে দাঁড়াল ভাইয়ের পাশেই। প্লেটে মোমো, স্যুপের বাটি, জলের গ্লাস সব পাশাপাশি সাজিয়ে দিয়ে ভাইয়ের পিঠে হাত রাখল, "ওর দিকে তাকাতে হবে না। তুমি খাও তো। আমি মামনির সঙ্গে কথা বলছি, সব ঠিক হয়ে যাবে।" অসীম কৃতজ্ঞতা নিয়ে