ঝরাপাতা পর্ব - ৮৫নাচ, গান, এ্যাকশনে ভরা একটা রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম দেখে হল থেকে বেরিয়েছে বন্ধুরা। এবার একটু ঘোরাঘুরি করে ডিনার, পলাশের তরফ থেকে। আপাততঃ ফিল্মের চুলচেরা বিশ্লেষণ আর তাই নিয়ে জোরদার তর্ক চলছে। গলা ফাটিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে সবাই। মিলিও আছে সেই দলে। পলাশ এসবের বাইরে দাঁড়িয়ে মিলিকে দেখছে মুগ্ধ হয়ে। যখন এল দুপুরবেলা, তখন থেকেই ওকে ছাড়া আর কিছুতেই মন দিতে পারেনি পলাশ। খুব ইচ্ছে ছিল, হলে অদ্রিজার পাশের সিটে বসে। কিন্তু ওকে মাঝখানে নিয়ে বসে পড়ল সুলগ্না আর দোয়েল। দোয়েলের পর বৈশাখী। বৈশাখীর পাশে বসার তো আর ইচ্ছে ছিল না পলাশের। ওখানে বসল অঙ্কুর, শৌর্য। ঋভু, সাগর আর