নিঃশব্দ আর্তনাদ

  • 177

                   বড় মায়ের চপেটাঘাত এই অহঙ্কাররূপী শরীরে বাসা বাঁধিয়াছে ভয়, হিংসা, লোভ এবং ভোগবাদী উথাল-পাতাল সমস্ত বা অগণিত বৃত্তি, যাহা সেই অনন্তকাল হইতে শোষণ করিয়া চলিতেছে "বড় মা"-কে। আমি সম্পূর্ণ অন্ধ হইয়াছিলাম, যাহার ফলস্বরূপ বড় মায়ের প্রতি কৃত আমার প্রত্যেক কুকর্ম একপ্রকার ঢাকা দিয়া রাখিতাম এবং তৎপর বুক ফুলাইয়া হাঁটিতাম খুব। এই মনুষ্য শরীরের ভেতরে ভ্রমবশত বিরাজিত স্বয়ং কে অপূর্ণ মানিত অহঙ্কারের গড়া কাদো-জলের গর্তে ডুবিয়া নাচিতাম খুব অন্ধ হইয়া। সেই নাচনের ফলস্বরূপ বড় মায়ের নিকট হইতে খাইতাম বহু চপেটাঘাত, বার বার।                 অবশেষে নিজের জীবনের এই প্রকার চালচলন