আজ মেহুলের এক্সাম। সারা রাত পড়ার পর ভোরের দিকে যখন ফজরের আজান দিল, মেহুল উঠে নামাজ পড়ে নিল। আজ আর ঘুমাল না, বরং নিচে নেমে গেল ফুফুকে সাহায্য করতে। আজ আদ্রিয়ানের আব্বু, **আফতাব চৌধুরী**, দীর্ঘ এক বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছেন। শুধু আব্বু নন, আজ আদ্রিয়ানের একমাত্র ফুফু **রাবেয়া বেগম** উনার ছেলে আরান আর মেয়ে সারাকে নিয়ে আসছেন দাদাকে স্বাগত জানাতে। বাড়িতে আজ এলাহি কাণ্ড, খুশির আমেজ!সকাল সাতটা। মেহুল কিচেনে ফুফুকে আদা কুচিয়ে দিচ্ছিল, এমন সময় আদ্রিয়ান নিচে নামল। পরনে আজ একটা ধূসর রঙের টি-শার্ট আর ব্ল্যাক ট্রাউজার। এই ক্যাজুয়াল লুকেও লোকটাকে বড্ড বেশি সুন্দর লাগে—মেহুল আড়চোখে একবার