ঝরাপাতা - 87

  • 48

ঝরাপাতা পর্ব - ৮৭ঘন ঘন বাজ পড়ছে। মিলি শক্ত মুঠোয় ধরে আছে রনির কাঁধের কাছে। বাইক চালাতে অসুবিধা হচ্ছে, কিন্তু এখন মিলিকে সেটা বলা বৃথা, অভিজ্ঞতা থেকে রনি ভালোই জানে। ও চেষ্টা করছে জ্যামজটের মাঝখান দিয়ে যত তাড়াতাড়ি পারে বাড়ি ফিরতে। বাড়ি গিয়ে যা বকুনি দেওয়ার দেবে মিলিকে। যদি ও না আসত, কী করত আজ? হুঁশ আছে মহারাণীর? মিলির মনে হচ্ছে শক্ত করে জড়িয়ে ধরে রাখে রনিকে। আর কেউ যেন ওর কাছাকাছি আসতে না পারে, কেউ যেন ওর সঙ্গে কথা বলতে না পারে। রনি কাছে থাকলে, আর কেউ ওকে বিরক্ত করতে পারবে না জানে। কোথা থেকে যে রনি হঠাৎ এসে হাজির হল, ও জানে