তোমার প্রেমে অন্ধ আমি - পর্ব 1

  • 3.5k
  • 1.3k

সকাল  9:10 , মমতা দেবী : " সোনাই .... ,অ্যাই সোনাই । দেখতো মেয়ের কান্ড , তখন থেকে ডাকছি এখনও বিছানা ছাড়ার নাম নেই। আরে ওঠ ওঠ । " মমতা দেবীর গলার শব্দে ঘরের শান্ত পরিবেশটা কেঁপে উঠল। জানালার পর্দার ফাঁক গলে রোদের নরম আলো এসে পড়েছে বিছানার ওপর, কিন্তু তাতেও ঘুমকাতুরে মেয়ের কোনো হেলদোল নেই।তিনি আবার বললেন,“এরপর কলেজে দেরি হলে কিন্তু আমাকেই দোষ দিবি! ওঠ বলছি!”বিছানার ওপর গোল হয়ে শুয়ে থাকা মেয়েটা বিরক্ত মুখে চোখ খুলল। এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। আধখোলা চোখে মায়ের দিকে তাকিয়ে ঘুমঘুম গলায় বলল,সোনাই : " ( বিরক্ত হয়ে মিটিমিটি চোখ খুলে) কি হল বলোতো