কলমে: রায়হানা ইয়াসমিন রায় রাত বাড়লে শহরের কোলাহল কমে আসে, কিন্তু মনের ভেতরের হাহাকারগুলো যেন তখন দ্বিগুণ শব্দে গর্জে ওঠে। আদ্রিয়ান আজ সারা রাত দুচোখের পাতা এক করতে পারেনি। অন্ধকার ঘরে জানলার পর্দাটা সরিয়ে সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হাতে জ্বলন্ত সিগারেট, যার ধোঁয়াগুলো রাতের নিস্তব্ধতায় কুণ্ডলী পাকিয়ে মিলিয়ে যাচ্ছে। ওর কানে এখনো বাজছে মেহুলের বলা সেই কথাগুলো— প্রতিটা শব্দ যেন একেকটা তপ্ত সিসার মতো ওর বুকে বিঁধছে। মাথার ভেতর স্মৃতির চাকতি অবিরাম ঘুরপাক খাচ্ছে। সিগারেটের শেষ অংশটা ফেলে দিয়ে আদ্রিয়ান আকাশের দিকে তাকালো। আজ রাতের আকাশে একটাও তারা নেই; এক বিশাল কালো শূন্যতা যেন গ্রাস করে নিতে চাইছে পুরো পৃথিবীকে। এই নিঃশব্দ