313 নম্বর রুম (ভয়ঙ্কর ভূতুড়ে গল্প)

(101)
  • 1.7k
  • 603

কলকাতার মাঝামাঝি একটা পুরনো হোটেল—নাম “হোটেল অনির্বাণ”। বাইরে থেকে দেখলে খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায়, জায়গাটার বয়স অনেক। দেওয়ালের রং উঠে গেছে, করিডোরে হালকা স্যাঁতসেঁতে গন্ধ, আর লিফটটা এমন শব্দ করে ওঠানামা করে যেন যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে। আমি, ঋত্বিক, একটা প্রজেক্টের কাজে দু’দিনের জন্য ওই হোটেলে উঠেছিলাম। রুম আমার আগে থেকে বুক করে রেখেছিলাম ,রুম নম্বর 313 । রিসেপশনে দাঁড়িয়ে চেক-ইন করছিলাম, তখনই খেয়াল করলাম—রিসেপশনিস্ট লোকটা বারবার আমার দিকে তাকাচ্ছে, যেন কিছু বলতে চায়।“রুম 313 আমার বুক করা আছে”—আমি বললাম।সে একটু থেমে বলল, “স্যার… ৩১৩ নম্বর বাদ দিন, রুমটা ভালো না, অন্ন রুমগুলো খালি আছে।”আমি হেসে বললাম,