চিরদিন তুমি আমি

  • 246
  • 96

কলকাতার আকাশে সেদিন হালকা মেঘ ছিল। গঙ্গার ধারে বসে আছি আমি—অরিজিৎ—চুপ করে জলের দিকে তাকিয়ে ছিলাম। হাওয়াটা ঠান্ডা, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত অশান্তি ছিল । কারণ আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি—আজ আমি মেঘলাকে সব বলব । এতদিন ধরে যে অনুভূতিটা বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, আজ আর সেটা চেপে রাখতে পারব না।মেঘলা… নামটার মধ্যেই যেন একটা নরম আবেশ আছে। ওকে প্রথম দেখার দিনটা আজও মনে আছে। কলেজের প্রথম দিন, আমি লেট করে ঢুকেছিলাম, আর সবাই আমাকে দেখে হাসছিল। কিন্তু সেই হাসির মধ্যে একটা আলাদা হাসি ছিল—মেঘলার। শান্ত, কোমল, আর একদম আলাদা।সেদিন থেকেই ও আমার নজরে পড়ে। তারপর ধীরে ধীরে কথা বলা,