“মায়াডোর”‘রায়হানা ইয়াসমিন রায়’মেহুলের একুশতম জন্মদিন আজ। তবে কাল রাতের সেই হাড়কাঁপানো অ্যাডভেঞ্চারের পর আজ ওর কলেজ যাওয়া শিকেয় উঠেছে। নিশিতা চৌধুরী সকাল থেকেই রান্নাঘরে এলাহি তোড়জোড় শুরু করেছেন। ঘড়িতে এখন বেলা ১১টা পার হতে চলল, অথচ মেহুলের ঘরের দরজা এখনো ভেতর থেকে খিল দেওয়া। হবেই বা না কেন? কাল রাত ৪টেয় যখন ওরা বাড়ি ফিরেছিল, তখন চারপাশ নিঝুম। আদ্রিয়ান অতি সন্তর্পণে মেহুলকে ওর ঘরে পাঠিয়ে নিজে একটা লম্বা শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়তে বেরিয়ে গিয়েছিল। এরপর মেহুলও ফ্রেশ হয়ে নামাজ পড়ে সেই যে এক ঘুম দিয়েছে, এখনও ওঠার নামগন্ধ নেই। দুনিয়ার কোনো আওয়াজই যেন আজ তার কানে পৌঁছাচ্ছে না।সকাল থেকে