মহাভারত অন্তরের যুদ্ধ (তত্ত্ব মীমাংসা) — পর্ব : ০১ মানুষ যুগের পর যুগ ধরে ভগবানকে খুঁজে চলেছে। কখনও মন্দিরে, কখনও তীর্থে, কখনও মূর্তিতে, কখনও শাস্ত্রে। কিন্তু হয়তো সবচেয়ে কঠিন অনুসন্ধান হলো নিজের অন্তরে অবতরণ করা।আমি পুরো Mahabharata পড়িনি। শাস্ত্র সম্পর্কেও আমার গভীর জ্ঞান নেই। সুযোগও তেমন পাইনি। আর সত্যি বলতে, এ নিয়ে মাঝে মাঝে মনে আক্ষেপও জাগে।কিন্তু যতটুকু সামান্য শুনেছি, বুঝেছি, তাতেই বহুবার মনে হয়েছে— এ যেন কোনও সাধারণ মানুষের কথা নয়, স্বয়ং চেতনারই আহ্বান।Bhagavad Gita-তে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু সুখ-দুঃখের জ্ঞান দেন না। তিনি তাকে জীবন্ত অভিজ্ঞতার মধ্যে নামিয়ে দেন। প্রথমে অর্জুনকে ভেঙে পড়তে দেন। তাকে তার মোহ, ভয়,