এটা কী রকম ব্যাপার?টিভি স্ক্রিনের দিকে প্রায় এক মিনিট হাঁ করে তাকিয়ে থাকার পর সুবীর প্রথম যে মন্তব্যটা করল, তা হলো— “হুঁ।”তারপর চশমাটা নাক থেকে খুলে গেঞ্জির খুঁট দিয়ে মুছতে মুছতে আরও কিছুক্ষণ বাদে বলল, “আচ্ছা, এক সপ্তাহে মহারাষ্ট্রের লোনার লেক থেকে ট্রেন বা ফ্লাইটে করে কলকাতা বন্দরে আসাটা তো এমন কিছু অস্বাভাবিক নয় শিবু। দূরত্বটা বেশি হলেও যাতায়াত ব্যবস্থা তো সচল।”আমি প্রায় খ্যাপা ষাঁড়ের মতো ফুঁসে উঠলাম, “আরে দূর মদন! লোনার লেক থেকে কলকাতা আসাটা অস্বাভাবিক নয় বুঝলাম, কিন্তু তাই বলে যেখানেই একটা রহস্যজনক ঘটনা ঘটবে, সেখানেই কি এই একই লোক কালো চশমা পরে ব্যাকগ্রাউন্ডে থাকবে? এটা কেমন কথা?