অতনুর ডায়েরি: শেষ নাইট শিফট

  • 108

আমি অতনু সেনগুপ্ত। আমার বাড়ি মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে। আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি, সেটা যদি আমার নিজের সাথে না ঘটত, তাহলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। কলেজ শেষ হওয়ার কয়েক মাস পর কলকাতার একটা আইটি কোম্পানিতে চাকরি পাই। বেতন মোটামুটি ভালোই ছিল। মাসের শেষে বাড়ি ভাড়া, খাওয়া-দাওয়ার খরচ বাদ দিয়ে যা টাকা হাতে থাকত, তার বেশিরভাগটাই বাড়িতে পাঠিয়ে দিতাম। অফিসের একদম কাছেই একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকতাম, তাই যাতায়াতের কোনো খরচও ছিল না। শুরুর কয়েক মাস সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। একদিন অফিস থেকে জানানো হলো, এবার থেকে নাইট শিফট শুরু হবে।