মামার বাড়ি

  • 87

                   মামার বাড়ি                 লেখক: সোহন ঘোষ                                              (এক)    একটা কুৎসিত রটনা কিংবা মিথ্যা অপবাদের ক্ষমতা যে কতটা?— তার ধারণা পেয়েছিলাম ক্লাস নাইনে। চৈত্রমাসের শুকনো বনে লাগা দাবানল যেমন এক নিমেষে সবুজ অরণ্য পুড়িয়ে ছাই করে দিতে পারে, তেমনি একটি অপবাদও ধীরে ধীরে একটি জীবন্ত মানুষকে নিঃশেষ করে দিতে পারে। বিশেষত সেই মানুষটি যদি হয় কাঁচের মতো স্বচ্ছ, মাটির মতো নরম, আর গঙ্গাজলের মতো পবিত্র হৃদয়ের অধিকারী। এরকমই একজন ছিল আমাদের