রংঘর - 1

আকাশ তখন মেঘলা, শহরের বুকে ভারী বৃষ্টির পূর্বাভাস।ঘন কালো মেঘে ছেয়ে আছে চারপাশ, আর থেকে থেকেই শোনা যাচ্ছে গম্ভীর মেঘের গর্জন। অভি তার বিলাসবহুল স্পোর্টস কারের ড্রাইভিং সিটে বসে আছে। গাড়ির ভেতরে দামি পারফিউমের গন্ধ, আর বাইরে বাতাসের শোঁ-শোঁ শব্দ। অভি এখন তার কলেজের সামনে দাঁড়িয়ে, যে কলেজটি এখন তার বাবার সাম্রাজ্যের অংশ। তার পড়াশোনা বহু বছর আগেই শেষ হয়েছে, কিন্তু এই জায়গাটা তার কাছে আজও এক অদ্ভুত আকর্ষণ। তার চোখ কলেজের দিকে স্থির, কিন্তু মনটা ভরে না। তার চোখে মুখে গভীর শূন্যতা—ঠিক যেন ওই মেঘলা আকাশের মতোই ভারাক্রান্ত।হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবা দেখে সে ফোনটা রিসিভ করল