ভুল পথে পেলাম তোমাকে - Part 27

  • 123

“শেষ নয়, শুরু”শেষ বলে কিছু হয় না।শুধু রূপ বদলায়।ইরা নতুন শহরে।নামটা গুরুত্বপূর্ণ না—কারণ এখানে কেউ তাকে চেনে না।এটাই শান্তি।ছোট একটা ঘর।একটা জানালা।সকালের আলো সরাসরি পড়ে মেঝেতে।ইরা মেঝেতে বসে চোখ বন্ধ করে।হাতের তালু দুটো ওপরে তুলে রাখে।আলো আসে।কিন্তু এবারআলো দখল নেয় না।শুধু থাকে।— “এইটাই তো চাইছিলাম,”ইরা নিজেকে বলে।— “নিজের মতো থাকা।”কিন্তু বুকের ভেতরএকটা জায়গা ফাঁকা।খালি না—ফাঁকা।অন্যদিকেমায়া পুরনো শহরেই আছে।সবকিছু আগের মতো,কিন্তু সে আগের মতো না।সে আর ছায়া থেকে পালায় না।ছায়াকে ব্যবহারও করে না।সে কথা বলে।— “তুই যদি আমাকে গ্রাস করিস,”মায়া আয়নার সামনে দাঁড়িয়ে বলে,— “আমি তোকে ছেড়ে দেব।”ছায়া প্রথমবারচুপ থাকে।কারণএটা হুমকি না।এটা সত্য।রিয়া দূরে দাঁড়িয়ে দেখে।এইবার আর হস্তক্ষেপ করে না।— “ভালোবাসা,”সে