“নতুন শপথ”জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জেতার পরমানুষ বুঝতে পারে—শান্তিই আসল শক্তি।শরতের বিকেল।হালকা রোদ।ইরা আর মায়া নদীর ধারে হাঁটছিল।বাতাসে ঠান্ডা একটা স্পর্শ।মায়া হঠাৎ বলল—— “তুই কি কখনো ভাবিস…যদি আমরা সেইদিন আলাদা হয়ে যেতাম?”ইরা একটু থামল।— “ভাবি।”মায়া তাকাল।— “তাহলে?”ইরা হালকা হাসল।— “তাহলে হয়তো আমরা দু’জনেই বেঁচে থাকতাম…কিন্তু বাঁচতাম না।”কিছুক্ষণ দু’জনেই চুপ।শুধু নদীর জল বইছে।মায়া ধীরে বলল—— “আমি আগে সবসময় ভয় পেতাম…কাউকে হারানোর।”ইরা তার হাত ধরল।— “এখন?”মায়া একটু ভেবে বলল—— “এখনও ভয় পাই…কিন্তু পালাই না।”ইরা বলল—— “এইটাই তো সাহস।”নদীর ধারে একটা ছোট মন্দির ছিল।ওরা সিঁড়িতে বসে পড়ল।সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে।মায়া হঠাৎ বলল—— “ইরা…”— “হুম?”— “আমরা কি একটা শপথ করব?”ইরা অবাক হয়ে তাকাল।—