#অধ্যায় ৪ : নিষিদ্ধ দরজার ওপারে"অসম্ভব... নিষিদ্ধ দরজাটা আবার খুলে গেছে!"শাফরাজের কণ্ঠে এমন আতঙ্ক ছিল, যা যাইনা এর আগে কখনো শুনেনি। সে অবাক হয়ে বলল, "নিষিদ্ধ দরজা? ওটার ওপারে কী আছে?"শাফরাজ কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর গভীর নিশ্বাস ফেলে বলল, "ওই দরজার ওপারে বন্দী রয়েছে 'ছায়া জগত'। সেখানে এমন সব জিন, আত্মা ও অন্ধকার শক্তিকে বন্দী করে রাখা হয়েছিল, যাদের অস্তিত্ব দুই দুনিয়ার জন্যই বিপজ্জনক। হাজার বছর আগে জিন রাজারা নিজেদের শক্তি দিয়ে দরজাটি সিল করে দিয়েছিলেন।"হঠাৎ আবারও সেই বিকট শব্দ ভেসে এলো। মাটিও যেন হালকা কেঁপে উঠল।শাফরাজ দ্রুত যাইনার হাত ধরে বলল, "চলো!"যাইনা কিছু বুঝে ওঠার আগেই দু'জন প্রাসাদের