সীমান্তের অতন্দ্র প্রহরী - 1

   PART -1        সময়টা উনিশশো আশির দশকের কথা। ঋষড়ার প্রান্ত ঘেঁষে ছোট্ট এক টুকরো ভাড়া ঘরে। রবি,সুরভি আর তাদের ছেলে শিবরাজকে নিয়ে ছিল এক অভাবের, কিন্তু ভালোবাসায় মোড়া সংসার। রবি একটি প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষকের কাজ করত। আয় ছিল সামান্য, কিন্তু সেই সামান্য টাকাতেই সে পরিবারটাকে হাসিখুশি রাখার আপ্রাণ চেষ্টা করত। সুরভি ছিল ঘরোয়া, কিন্তু ভীষণ বুদ্ধিমতী। সুরভির বাবা ছিলেন আয়ুর্বেদ চিকিৎসক। তাই ওষুধ ছাড়াও ঘরোয়া উপায়ে কীভাবে রোগ সারানো যায়,কোন পাতায় জ্বর সারে আর কোন শিকোড়ে বল বাড়ে, তা সুরভি ভালো করেই জানত। তাদের ভাড়া ঘরের এক পাশে একটুখানি ফাঁকা জায়গা ছিল। সুরভি সেখানে সবজি ফলাত।যাতে তার