ছোট্ট, মিষ্টি আর কোমল স্বভাবের অন্বেষার জন্য বাবা-মা এবং দাদা শিবরাজের ভালোবাসার যেন শেষ নেই।অন্বেষাকে কেবল তার পরিবারের লোকেরাই নয়, বাড়ির মালিক দম্পতি এবং প্রতিবেশীরাও তাকে ভালোবাসে।সুরভি মনে করল, “এই মেয়েটাই যেন আমাদের জীবনে নতুন সূর্যোদয়। আমাদের জীবনের দুঃখ মুছে দিয়েছে। যেন লক্ষ্মী আমাদের ঘরে এসেছে”। দিন কাটতে লাগল। ভালোবাসার আবরণে বড় হতে লাগল অন্বেষা। বাবা, মা আর দাদা শিবরাজ — তিনজনেরই আদরের ধন সে। বাবা, মা আর দাদার অফুরন্ত ভালোবাসা মমতায় তার শৈশব ভরে উঠল। বিশেষ করে দাদা শিবরাজ যেন তার ছায়া, সারাক্ষণ রক্ষা করে রাখত ছোট বোনটিকে। যত দুষ্টুমিই করুক না কেন, দাদা খুব একটা রাগ করত না।অন্বেষা