চুক্তির ওপারে - 1

অধ্যায় ১: দ্য পার্ক স্ট্রিট এনকাউন্টারদক্ষিণ কলকাতার নামী মিশনারি স্কুলের বেল বাজতে তখনও মিনিট ১৫ বাকি। ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডটা ডাস্টার দিয়ে মুছতে মুছতে নিজের এক চিলতে ছায়াটাকু জানালার আয়নায় দেখে নিল পারমিতা। ভবানীপুরের এক মাঝারি মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে সে। পরনে হালকা সুতির সাধারণ শাড়ি, চশমার ফাঁক দিয়ে শান্ত-সৌম্য চোখ আর মুখে সবসময় লেগে থাকা সহজ হাসি—এই নিয়ে পারমিতা সেন। স্কুলের বাচ্চারা তাকে বড্ড ভালোবাসে, আর সে ভালোবাসে তার একদম সাধারণ, মার্জিত আর হিসেবি জীবনটাকে।ঠিক সেই মুহূর্তে পার্ক স্ট্রিকের বহুতল কর্পোরেট টাওয়ারের একদম ওপরের তলায়, কাঁচের অতিকায় জানালার সামনে দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছিল অভীক রায়চৌধুরী।রায়চৌধুরী গ্রুপের ইয়াং, হ্যান্ডসাম কিন্তু প্রচণ্ড অহংকারী