প্রিয় তুমি

শেষবার তুমি আমাকে বুঝাইলা, আমি তোমার কাছে কিছুই না!রাত তখন অনেক হইয়া গেছে। ফোনের স্ক্রিনে তোমার পাঠানো শেষ মেসেজটা বারবার পড়তেছিলাম। কথাগুলা খুব বেশি ছিল না, কিন্তু প্রতিটা শব্দ আমার বুকের ভেতরে আলাদা একটা ব্যথা তৈরি করতেছিল।"তুমি আমাকে এতটা গুরুত্ব দিও না।"হয়তো কথাটা খুব সাধারণ ছিল। কিন্তু আমার কাছে এর মানে ছিল অনেক গভীর।অনেক সময় মানুষ সরাসরি বলে না যে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ না। তারা তাদের ব্যবহার দিয়াই সেটা বুঝাইয়া দেয়। আর সেদিন তুমিও ঠিক সেই কাজটাই করছিলা।জানো, আমি কখনো তোমার কাছে বেশি কিছু চাই নাই। তোমার একটু সময়, কয়েকটা কথা আর সামান্য গুরুত্ব—এইটুকুই তো চাইছিলাম।কিন্তু সেদিন মনে হইল,