ছায়াপ্রাণ (অন্তিম সিজন )

  • 327
  • 78

                                        (১)৫০ বছর আগে স্থান: গ্রাদারা, ইতালি                      সময়: সন্ধ্যা পিওর মুন্তে ছিলেন একজন আনাজ ব্যবসায়ী।তিনি এখানে প্রথম বাড়ি তৈরি করেছিলেন। বাড়িটা ছিল পাথরের।সেটাও হয়ে গেল প্রায় চল্লিশ বছর আগেকার কথা।পিওরের এক সন্তান গ্লেকি। তাঁর হাতের কাজ  দুর্দান্ত। প্রকৃতি থেকে যেকোনও জিনিস আহরণ করে তিনি তাঁর মত করে সৃষ্টিকর্ম সম্পাদন করতেন। এখনও অবসর পেলে করেন।পিওরের বউ বিয়ের পরপরই মারা গিয়েছিল।গ্লেকির বউ প্যাট্রিকা। সন্তান কোলতেন।প্যাট্রিকা ধনীগৃহে গৃহ সহায়িকার কাজ করেন। কোলতেন স্কুলে পড়ছে। গ্লেকি পেশায় মোটর