বৃষ্টি ভেজা সন্ধ্যা। কালচে মেঘগুলো চারিপাশ ঘিরে রেখেছে। টিপটিপ বৃষ্টি নিরন্তর ঝমঝমে হয়ে মাটিতে পড়ছে। মাঝেমধ্যে বিদ্যুতের চটক আলো এসে চারিদিকে আলোকিত করে পর মুহূর্তে গর্জন করে নিজের উপস্থিতির জানান দেয়। চারপাশে দোকানের ঝাঁপ প্রায় সব নামানো। কোথাও দূরে বাজ পড়ার শব্দ, কোথাও টিনের চালের ওপর বৃষ্টির অবিরাম টুপটাপ। রাস্তায় প্রায় লোক নেই।কলেজ আর টিউশন শেষ করে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায় তিতাসের। বৃষ্টি বাড়তে থাকায় বাধ্য হয় শর্টকাট ধরতে। গলিটা অন্ধকার। দুপাশে দেয়াল। দূরে কেবল একটা স্ট্রিট ল্যাম্পের মৃদু আলো। কোনোমতে দুজন ব্যক্তি যাবার মতন রাস্তা। তিতাস ছাতাটা এতটাই নিচু করে ধরে আছে যে সামনের পথটুকুও ঠিকমতো দেখা