রুদ্র সবে মাত্র সামনে পা বাড়িয়েছে। তিতাসের কথা শুনে থমকে দাঁড়ায়। পেছন ঘুরে সে সামান্য হাসে।ভ্রু দুটো সামান্য কুঁচকে তাচ্ছিল্যের সুরে বলে, "ওহ! তাহলে কথা বলতে পারো দেখছি! যাক, গলা দিয়ে অন্তত আওয়াজ বেরোয় তাহলে। আমি তো ভাবলাম বোবা-টোবা নাকি! তা এই গলাটা এতক্ষণ কোথায় ছিল? বিকাশ যে টিজ করছিলো আপনাকে সেটা নিশ্চই বুঝতে পেরেছেন! তাহলে টু শব্দ করলে না কেন?"তিতাস ঘাবড়ে এদিক -ওদিক দেখে। 'কী বলবো আমি? পারি না তো! লোকের সামনে গেলে ঠান্ডা হয়ে আসে হাত-পা। কী বলবো বুঝি না। ভয় করে আমার।'তিতাসকে চুপ করে থাকতে দেখে রুদ্র মাথা নাড়ে। সে একপ্রকার ডিসাপয়েন্টেড। অন্তত এখন সে ভেবেছিলো তিতাস