তিতাস নদী - পর্ব 4

  • 300
  • 102

রুদ্র তিতাসকে চোখের ইশারায় অটোতে উঠতে বলে। তিতাস কথা না বাড়িয়ে গুটিগুটি পায়ে অটোতে গিয়ে বসে। ছাতাটা বন্ধ করে পাশে রাখে।"শোনো, অটোতে বসে আগে বাড়িতে ফোন করে জানাও যে তুমি অটো পেয়ে গেছ। যাতে ওনারা চিন্তা না করে।"একটু থেমে রুদ্র আবার বলে, "আর রাস্তায় যদি কোনো সমস্যা হয়, বা ভয় লাগে, আমাকে ফোন করে নিও।" বলে রূদ্র ভুরু তুলে কিছু একটা বোঝানোর চেষ্টা করে তিতাসকে। 'আশাকরি মেয়েটা বুঝতে পারছে। দেখে তো মনে হচ্ছে না যদিও।'তিতাস বুঝতে পারে, এটা রুদ্রর একটা চাল। তাকে নিরাপদ রাখতে এই অভিনয়টা করতে বলছে লোকটা। সে শুধু বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানায়।অটোটা স্টার্ট নেয়।