পার্ট ১: ঘুঙুরের ছন্দ ও চেনা আকাশএই এক জীবনে অনেকে অনেক কিছু চায়,এই এক জীবনে অনেকে অনেক কিছু পায়কিন্তু...কিন্তু এই সব চাওয়া-পাওয়ার মধ্যে অনেক চাওয়া-পাওয়া অপূর্ণ রয়ে যায়।জীবনের কিছু কিছু পাওয়া এত আকস্মিক আর জাদুকরী হয় যে, তখন মনে হয় পৃথিবীর সব সুখ বুঝি এক নিমেষে হাতের মুঠোয় চলে এসেছে। আবার ঠিক তেমনই, কিছু কিছু অপূর্ণতা বুকের ভেতরে এমন একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয়, যা বছরের পর বছর ধরে ছদ্মবেশে বয়ে বেড়াতে হয়। আমার ষোলো বছর বয়সের সেই চেনা জীবনটাতেও চাওয়া-পাওয়ার হিসেবটা আজ বর্তমানের মতো এত জটিল ছিল