প্রতাপাদিত্য - 2

নদীর উপর তখন আগুন আর ধোঁয়ার রাজত্ব।চারদিকে ছড়িয়ে আছে ভাঙা কাঠ, জ্বলন্ত পাল আর মানুষের আর্তচিৎকার। নদীর কালো জলের উপর আগুনের লাল প্রতিফলন দেখে মনে হচ্ছিল—কপোতাক্ষ যেন সত্যিই রক্তে রঙিন হয়ে উঠেছে।প্রতাপ স্থির চোখে সামনে তাকিয়ে ছিল। দূরে ধীরে ধীরে এগিয়ে আসছে বিশাল সেই মগ যুদ্ধজাহাজ।অন্য সব জাহাজের চেয়ে অনেক বড়। লোহার মোটা আবরণে ঢাকা।সামনের অংশে বসানো বিশাল কামান। আর জাহাজের মাথায় দাঁড়িয়ে সেই ভয়ংকর সেনাপতি। তার মুখের একপাশ কাটা। ডান চোখের নিচে গভীর দাগ। হাতে বিশাল তলোয়ার।সে আবার গর্জে উঠল—“আজ বাংলার নদীতে প্রতাপের শেষ দিন!”মগ সৈন্যরা উল্লাসে চিৎকার করে উঠল। বাংলার সৈন্যদের মুখে আবার ভয় ফিরে আসতে লাগল।কারণ তারা