দরজা খুলে গেলো। কিন্তু বাইরে কেউ নেই। শুধু করিডরের মেঝেতে ভেজা পায়ের ছাপ। ছোটো ছোটো পায়ের ছাপ। যেন কোনো মেয়ে পুকুর থেকে উঠে এসে সোজা এই ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। ছাপগুলো ধীরে ধীরে উত্তর দিকের করিডরের দিকে এগিয়ে গেছে। তেরো নম্বর ঘরের সামনে গিয়ে শেষ হয়েছে। ড.অর্ণব সেন চিৎকার করে উঠে বললো , "আমাকে ওখানে নিয়ে যাবেন না!" ইন্সপেক্টর অনিকেত তাঁর হাত ধরে বললো , "কেউ আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না।" কিন্তু ডাক্তার তখন আর নিজের মধ্যে নেই। তিনি বলতে লাগলেন, "আমি কিছু করিনি! আমি কাউকে মারিনি! আমি শুধু দরজা বন্ধ করে দিয়েছিলাম!" কথাটা শুনে অনুব্রত স্তব্ধ হয়ে গেলো। "কোন