লেখিকা: লামিসা আনজুমধরন: Dark Romantic / Psychological Thrillerবৃষ্টি যেন রাতের ভাষা। শহর নিস্তব্ধ, কাচে টুপটাপ শব্দ,বাতাসে ঠান্ডা ঝাঁপটা। মারিয়াম জানালার ধারে বসে দূরের আলো দেখছিল। সবই যেন কুয়াশায় ঢাকা—রাস্তাঘাট, আকাশ, এমনকি তার নিজের মনও।টেবিলের ওপর একটা পুরনো ডায়েরি খোলা পড়ে আছে।সাদা পাতায় একটা নাম, লাল কালি দিয়ে লেখা—“আরিয়ান”মারিয়াম আঙুল সেই নামটা ছুঁয়ে থেমে গেল।হঠাৎ যেন বুকের ভেতর কেমন কাঁপন ধরল—একটা স্মৃতি উঠে এলো, ছেলেটার মুখ, সেই গভীর চোখ আর মৃদু হাসি।তিন বছর হয়ে গেছে। তবু প্রতিদিনই চোখের সামনে ফুটে ওঠে তার চেহারা, তার কণ্ঠ।রাত ক্রমশ গভীর হচ্ছে। ঘড়ি থেমে আছে প্রায় বারোটায়।একটা বাতাস এলো জানালার ফাঁক দিয়ে, আর ডায়েরির পাতা