তিতাস নদী - পর্ব 9

  • 207
  • 57

তিতাস বাড়ির মেইন গেটের দরজা খুলে সবে ভেতরে পা দিয়েছে। ইতিমধ্যে তিতাসের মা এসে দাঁড়ায় তার সামনে। কোমরে শাড়ির আঁচল গোঁজা। মুখে বিরক্ত নিয়ে তিতাসের মুখোমুখি আসে সে। "কোথায় গিয়েছিলি?""হাঁটতে মা। রোজকার মতন।" তিতাস জুতো খুলে কেবিনেটের দরজা বন্ধু করে দেয়। মায়ের মুখ দেখে তিতাস বলে দিতে পারে গতকালকের ঘটনার রেশ এখনো কাটেনি। বরং আরও বাড়তে চলছে। সকাল সকাল অযৌক্তিক কথাতে জড়ানোর তিতাসের কোনো মন নেই। তাই মায়ের পাশ কাটিয়ে চলে যেতে চায়। কিন্তু তিতাসের মা তিতাসকে যেতে দেয় না। "দাঁড়া।"তিতাস পিছন ঘুরে তাকায়। "কী হয়েছে মা? আমার দেরি হচ্ছে। আজ ইন্টারভিউ আছে।" ঘড়ির কাটায় আটটা। সেই কোন সাতসকালে  বেরিয়েছে। এতো টা