তিতাস নদী - পর্ব ১১

  • 187
  • 57

ফোনটা কোনোরকমে কেটে পকেটে পুরে ফেলে তিতাস। গলা শুকিয়ে কাঠ। হাত-পা ঠান্ডা হয়ে আসছে আতঙ্কে। তিতাস যত পেছানোর চেষ্টা করে, লোকটা তত বেশি বুক চিতিয়ে তিতাসের একদম মুখোমুখি এসে পথ আটকায়।"কী হলো ম্যাডাম? কাকে ফোন মারা হচ্ছিল শুনি? আপনার হিরোকে?" তিতাসের প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে হাত বাড়ায় তিতাসের কনুইয়ের কাছের জামাটা চেপে ধরার চেষ্টা চালায়। "চলুন তো! আর ড্রামা করতে হবে না! এত ক্ষণ ধরে তো ভালোভাবেই বলছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাবেন, ব্যস!""ছাড়ুন! হাত ছাড়ুন আমার! অসভ্যতামির একটা সীমা থাকে!" তিতাস নিজের সমস্ত জোর দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু দুপুরবেলার বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ তিতাসের