Featured Books
বিভাগ
শেয়ারড

শেষ রাতের ফোন - 1

লেখিকা: লামিসা আনজুম

ধরন: Dark Romantic / Psychological Thriller


বৃষ্টি যেন রাতের ভাষা। শহর নিস্তব্ধ, কাচে টুপটাপ শব্দ,বাতাসে ঠান্ডা ঝাঁপটা। মারিয়াম জানালার ধারে বসে দূরের আলো দেখছিল। সবই যেন কুয়াশায় ঢাকা—রাস্তাঘাট, আকাশ, এমনকি তার নিজের মনও।


টেবিলের ওপর একটা পুরনো ডায়েরি খোলা পড়ে আছে।সাদা পাতায় একটা নাম, লাল কালি দিয়ে লেখা—“আরিয়ান”মারিয়াম আঙুল সেই নামটা ছুঁয়ে থেমে গেল।হঠাৎ যেন বুকের ভেতর কেমন কাঁপন ধরল—একটা স্মৃতি উঠে এলো, ছেলেটার মুখ, সেই গভীর চোখ আর মৃদু হাসি।

তিন বছর হয়ে গেছে। তবু প্রতিদিনই চোখের সামনে ফুটে ওঠে তার চেহারা, তার কণ্ঠ।রাত ক্রমশ গভীর হচ্ছে। ঘড়ি থেমে আছে প্রায় বারোটায়।


একটা বাতাস এলো জানালার ফাঁক দিয়ে, আর ডায়েরির পাতা নিজে থেকেই উল্টে গেল।মারিয়াম অবাক হয়ে তাকায়।পাতায় হালকা স্যাঁতস্যাঁতে দাগ, যেন কেউ রক্তমাখা আঙুলে কিছু লিখেছিল একসময়।


অক্ষরগুলো প্রায় মুছে গেছে, তবু বোঝা যায় কিছু শব্দ—“যদি আমার থেকে পালাও, আমি তোমাকে খুঁজে পাব… মৃত্যুর পরও।”মারিয়াম এর নিঃশ্বাস ভারী হয়ে এলো।


“না… এটা সম্ভব না,” সে নিজেকে বোঝাতে চায়,কিন্তু তার ভেতরের একটা অংশ জানে—এই লেখা সে আগেও দেখেছে।বাইরে বজ্রপাত হলো। আলো ঝলকানোর সাথে সাথে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে জানালার ওপারে।


মারিয়াম ধীরে ধীরে কাচের দিকে এগোল। কুয়াশায় ভেজা জানালায় তার নিজের ছায়া, তবে কেমন বিকৃত আর দীর্ঘ।

আর ঠিক তখনই—হালকা একটা শব্দ, যেন কেউ দরজায় টোকা দিল।টক… টক… টক…সে থেমে গেল। নিস্তব্ধ ঘরে সেই শব্দটা প্রতিধ্বনিত হলো।


“কে?”— মারিয়াম ফিসফিস করে বলল, কোনো উত্তর নেই।

সে দরজার কাছে গেল, হাত রাখল হ্যান্ডলে, আর খুলে ফেলল দরজা।বাইরে কেউ নেই। শুধু এক গুচ্ছ লাল গোলাপ পড়ে আছে দোরগোড়ায়।কিন্তু সেই গোলাপের পাপড়িতে লেখা কিছু শব্দ, শুকনো রক্তে—“মিস মি, মারিয়াম?”তার হাতে গোলাপের পাপড়িগুলো গলে পড়তে লাগল, আর হালকা গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে—আরিয়ান এর পারফিউমের গন্ধ।


ঠিক সেই মুহূর্তে, মৃদু কণ্ঠে কেউ ফিসফিস করে উঠল তার কান পেছনে“তুমি কি ভেবেছো, অন্ধকার থেকে পালাতে পারবে?”মারিয়াম তীব্রভাবে ঘুরে দাঁড়াল, কেউ নেই।


কিন্তু আয়নার ওপর হালকা ধোঁয়া জমেছে, আর সেখানে লেখা উঠেছে দুটো শব্দ—“I’m here.”তার বুক ধুকধুক করছে।


সে ধীরে হাঁটতে চলে গেল আয়নার সামনে, কাচে নিজের মুখ দেখল—চোখে ভয়, ঠোঁটে নিঃশ্বাস।


তবে সেই প্রতিচ্ছবি মৃদু নড়ল—মারিয়ামের অঙ্গভঙ্গির বাইরে, যেন নিজের মতো করে।“না…” মারিয়াম পিছিয়ে গেল, কিন্তু আয়নার ভেতরকার ছায়াটা হাসল।


“তুমি আমায় ডেকেছিলে, মনে আছে?”মারিয়াম এর শরীর কেঁপে গেল।


“না, আমি কাউকে ডাকিনি,” সে বলতে গেল, কিন্তু গলা কাঁপছিল।


আয়নার ভিতরকার প্রতিচ্ছবিটা এবার স্পষ্ট হয়ে উঠল—একটি পুরুষ মুখ, যাকে মারিয়াম ভুলতে পারেনি। আরিয়ান।তার চোখের দৃষ্টি বিদ্ধ করল মারিয়ামকে।


“তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে,”— কণ্ঠটা আসছে ভিতর থেকে যেমন, তেমনি বাইরে থেকেও,


“জীবন হোক বা মৃত্যু, আমরা একসাথে। ভুলে গেছো?”মারিয়ামের চোখ অশ্রুতে ভরে উঠল।


“তুমি নেই, আরিয়ান। তুমি তো… মরেছো।”আরিয়ানের মুখে অদ্ভুত শান্তি।


“না, মারিয়াম, আমি শুধু রূপ বদলেছি।


তুমি আমায় জীবিত রেখেছো—এই ভালোবাসা, এই ভয়, আর এই ডায়েরির মধ্যে।”মারিয়াম কাঁপা হাতে ডায়েরিটা তুলল, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে শেষ পাতাটা ভিজে গেছে।

নতুন লেখা দেখা গেল, যেটা আগে ছিল না—“আজ আবার শুরু হলো আমাদের গল্প।”এক তীব্র বাতাস বইল ঘরে,পর্দাগুলো উড়ল ছিঁড়েখোঁড়া আওয়াজে।আলো নিভে গেল। অন্ধকারে শুধুই মারিয়াম এর হাপরানো নিঃশ্বাস, আর দূরে থেকে ভেসে এলো সেই কণ্ঠ—


“ভালোবাসা কখনও মরে না… সে শুধু রূপ বদলায়।”মারিয়াম চোখ বন্ধ করল। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু,আর জানালার কাচে মৃদু শব্দ—টুপ… টুপ… বৃষ্টি আবার শুরু হয়েছে।বাইরে রাত নেমে এসেছে সম্পূর্ণ, কিন্তু মারিয়াম এর ঘরে এখনো জ্বলে একটি আলো—

ডায়েরির কভারে, লাল অক্ষরে, একটাই নাম—

“আরিয়ান।”


Happy Reading ☺

To be continue😅

🖤 আপনাদের জন্য একটি সুখবর! 🖤


যে গল্পটিকে আপনারা ভালোবেসেছেন— “মন তোকে দিলাম”— সেই গল্প এবার বইয়ের পাতায় রূপ দেওয়ার কাজ চলছে। 📖✨


আর এই গল্পই নতুন নামে, নতুন রূপে আপনাদের সামনে আসছে—


🔥 “নিষিদ্ধ ইশতেহার” 🔥


একটি গল্প, যেখানে থাকবে ভালোবাসা, রহস্য, ক্ষমতা, ষড়যন্ত্র আর অজানা কিছু সত্যের গল্প।

প্রতিটি পাতায় লুকিয়ে থাকবে নতুন কোনো রহস্য, আর গল্প এগোবে এমন এক পরিণতির দিকে—যেখান থেকে ফিরে আসা সহজ নয়। 🖤


📖 বই: নিষিদ্ধ ইশতেহার

✍️ লেখক: লামিসা আনজুম

🏢 প্রকাশনী: চিএলেখা প্রকাশনী

👤 প্রকাশক: মহম্মদ মাহিয়ান

🎨 প্রচ্ছদ: ফারিহা তাবাসসুম


আপনাদের ভালোবাসায় “মন তোকে দিলাম” এবার নতুন পরিচয়ে—

“নিষিদ্ধ ইশতেহার” হয়ে আসছে। 🖤📚


অপেক্ষা করুন…

ইশতেহার প্রকাশিত হওয়ার আর বেশি দেরি নেই। 🖤✨