পর্ব - ২শর্মিষ্ঠা মাঝদুপুরে হুড়মুড়িয়ে এসে বড়বৌদির ঘরে ঢোকে। জানে খেয়ে উঠে এসময় তিন জা গল্পগুজব, উপন্যাস, ম্যাগাজিন নিয়ে গড়াগড়ি দেয়। কিন্তু শর্মির তো দুপুরে কাজের চাপে খাওয়ার সময় হয় না এক একদিন। নিচে ওর বড়দা স্বপনবাবু দরজা খুলে দিয়েছেন। তিনিও অবাক, "তুই, এখন? মুখচোখ এরকম কেন? কি হয়েছে?"--"অনেক কথা আছে বড়দা। ঠিক যে আমার কিছু হয়েছে তা নয়। তবে আমার মনটাও ভাল নেই। তাই তোমাদের কাছে এলাম। উপরে চলো। সবাইকে একসঙ্গে বলব।"এখন বাড়িতে তিন ভাইয়ের খুবই সদ্ভাব। তবে একদিন অশান্তি হয়েছিল, আর সেটা শর্মির জন্যই। শর্মি তার বান্ধবীর দাদা অরুণেশকে বিয়ে করার জেদ ধরেছিল। নব্বইয়ের দশকে কলকাতার একদম নাকের ডগায়