Part 1: “প্রথম দেখা, অজানা টান”কলেজের প্রথম দিন।সকালের হালকা ঠান্ডা হাওয়া, আকাশে একটু মেঘলা ভাব—যেন প্রকৃতিও আজ নতুন কিছু শুরু হওয়ার অপেক্ষায়।ঈশা ধীরে ধীরে কলেজের গেটের সামনে এসে দাঁড়াল।নতুন জায়গা… নতুন মানুষ…সবকিছুই তার কাছে একটু অচেনা, একটু ভয়ও লাগছে।সে খুব বেশি কথা বলতে পারে না।নিজের মতো থাকতেই বেশি পছন্দ করে।চোখ নামিয়ে গেট দিয়ে ঢুকতে যাচ্ছিল—ঠিক তখনই হঠাৎ কারও সাথে ধাক্কা লাগল।— “Sorry! আমি খেয়াল করিনি!”ঈশা মাথা তুলে তাকাতেই থমকে গেল।সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা—হাসছে।না, শুধু হাসি না…ওর চোখেও একটা অদ্ভুত আলো আছে।— “It’s okay! আমিও তাড়াহুড়ো করছিলাম,” মেয়েটা বলল।ঈশা কিছু বলল না।শুধু মাথা নেড়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল।— “এই শুনো…