পরাণ বঁধুয়াপর্ব - ৫--"এই ব্যাপারে আমিও শেয়াল। তোমাদের দলের। তপন আর মোহনেরও বোধহয় একই মত। তাও এলে আমি কথা বলব। সমস্যা হল, তোমার ঐ এঁড়ে ছেলে, ও তো সিংহগর্জন ছাড়বে।" চিন্তা থাকলেও স্বপনবাবুর ঠোঁটের কোণে হাসি। --"তা তো ছাড়বেই। সিংহীর বাচ্চা তো সিংহই হবে। তবে আমি বলে দিলাম, এই মেয়েই আমার বউ করে চাই।" বড়গিন্নি রায় দিয়ে দেয়। --"শোনো, তোমাদের সবাইকে একটা কথা বলছি, বুবুন যেন কিছু না জানে। আমি আগে সবাইকে জিজ্ঞেস করি। তারপর সময় বুঝে ওর সঙ্গে কথা পাড়ব সবার সামনে। একবার বিয়েতে না বলে যথেষ্ট ঝঞ্ঝাট হয়েছে ওদের বাড়ির সঙ্গে। বাবলুর মা যতদিন বেঁচে ছিলেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলেননি।